প্রেস বিজ্ঞপ্তি ঃ
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, মুক্তিযুদ্ধের ১নং সেক্টর কমান্ডার, নৌ-পরিবহণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি শনিবার ২ দিনের সফরে শাহরাস্তি আসছেন।
কর্মসূচীর মধ্যে রয়েছে শনিবার দুপুর ১২টায় চিতোষী আর, এম উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমীক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন। ২য় দিন রবিবার সকাল ৯ টা ১৫ মিনিটে মেহের ডিগ্রী কলেজের নতুন একাডেমীক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন। বিকাল ৩ টা ৩০ মিনিটে উপজেলা পরিষদ মিলনায়তনে সভা। বিকাল ৪টায় শোরসাক মালিগাঁও কালভাট উদ্বোধন, বিকাল ৪টা ৩০ মিনিট খেড়িহর সোনারগাঁও ব্রীজ উদ্বোধন, বিকাল ৫টা নরিংপুর ব্রীজ উদ্বোধন, বিকাল ৫টা ৩০ মিনিটে ইছাপুরা ব্রীজ শুভ উদ্বোধন করবেন। এছাড়া সংযুক্ত কর্মসূচীতে হাজীগঞ্জ উপজেলায় বিভিন্ন কর্মসূচী রয়েছে।
কর্মসূচীকে ঘিরে মেহের ডিগ্রী কলেজ, চিতোষী আর এম উচ্চ বিদ্যালয় ও বিভিন্ন ইউনিয়নে ব্যাপক প্রস্তুতি চলছে। কর্মসূচীকে সফল ও স্বার্থক করার লক্ষ্য দলীয় সকল ইউনিটের নেতাকর্মী ও সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন শাহরাস্তি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান মিন্টু।
উল্লেখ্য তাঁর সহধর্মীনি অসুস্থ থাকায় তিনি কিছুদিন যাবৎ আমেরিকায় ছিলেন।

