
করোনা ভাইরাস (কোভিড-১৯) রোধকল্পে সামাজিক দূরত্ব বজায় রাখা নিশ্চিত করার লক্ষ্যে গতকাল ২৬ এপ্রিল চাঁদপুর জেলার সকল উপজেলায় ইউএনও, এসি (ল্যান্ড) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ মোবাইল কোর্ট পরিচালনা করেন।
এসময় অযথা বাসা থেকে বের হওয়া, গণজমায়েত করা, নিরাপদ দূরত্ব বজায় না রাখা ও হোম কোয়ারেন্টাইন না মানাসহ বিভিন্ন অপরাধে মোবাইল কোর্ট আইন ২০০৯ এর তফসিলভূক্ত আইন অনুযায়ী ১৪টি মামলায় ১৪জন ব্যক্তিকে সর্বমোট ৩৩৬০০/ টাকা জরিমানা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনাকালে পুলিশ, সেনাবাহিনী ও আনসার সদস্যরা সহযোগিতা করেন।
করোনা ভাইরাস ( কোভিড-১৯) সংক্রমণরোধের লক্ষ্যে অভিযান অব্যাহত থাকবে।
