
স্টাফ রিপোর্টার : জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের সার্বিক নির্দেশনা এবং পরিচালক প্রশাসন মহোদয়ের তত্ত্বাবধানে সহকারী পরিচালক নুর হোসেন এর নেতৃত্বে চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলায় এবং পুরানবাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বিশেষ বাজার অভিযান পরিচালনা করা হয়।
উক্ত বাজার তদারকিতে চাল, ডাল, তেল, চিনি, পেয়াজ সহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য যাচাই করা হয়। দাম বেশি রাখায় এবং মূল্য তালিকা না রাখায়, ০,৪টি প্রতিষ্ঠানকে ৬,৫০০/- জরিমানা করা হয়। অভিযান করার প্রতি কেজি ৩০০/- আদা হয়ে যায় ২৭০/-।
এছাড়া মাস্ক, হ্যান্ডহ স্যানিটাইজার, গ্লাভস ইত্যাদির মূল্যও যাচাই করা হয়েছে। মূল্য তালিকা প্রদর্শন, ক্রয় রশিদ সংরক্ষণ এবং নায্যমূল্যে পণ্য বিক্রয় করতে সব ব্যবসায়ীদের নির্দেশনা দেয়া হয়। এ সময় অভিযানকে সহযোগিতা করেন প্যানেল কমিশনার ও থানা পুলিশ ।
এছাড়া করোনা ভাইরাস প্রতিরোধে সবাইকে সামাজিক দূরত্ব বজায় রাখাসহ স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানানো হয়। সবার মাঝে লিফলেট বিতরণ করে উক্ত বিষয় সম্পর্কে সচেতন করা হয়৷ ভোক্তা অধিদপ্তরের অভিযান জনস্বার্থে চলমান থাকবে।
