
স্টাফ রিপোটার ॥ চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের ইসলামপুর গাছতলা গ্রামে জমির বিরোধ নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে উভয় পক্ষের ১০ জন নারী পুরুষ আহত হওয়ার খবর পাওয়ায় গেছে। এ ঘটনায় চাঁদপুর মডেল থানা ও আদালতে পাল্টাপাল্টি মামলা দায়ের করেছেন জমির মালিক দাবীদাররা। গত ২৮ নভেম্বর মঙ্গলবার সকালে ওই গ্রামের বাচ্চু শেখের বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। এসময় উভয় পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ায় হামলার শিকার হয়ে ১০ জন নারী পুরুষ আহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আহতরা হলেন, ফাতেমা বেগম (৬০), আলমগীর গাজী (৪৫), মোঃ মূসা (৩৫), পারভিন বেগম (৩০), নাজমা বেগম (২৫)। এছাড়াও আরো বেশ ক’জন কমবেশি আহত হয়েছে বলে স্থানীয়রা জানান। আহতরা চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এদের মধ্যে ফাতেমা ও আলমগীর গাজীর অবস্থা আশংকা জনক বলে জানিয়েছেন হাসপাতালের কর্তব্যরত ডাক্তার।
আহতদের স্বজনরা জানায়, নিজ গাছতলা গ্রামের বাচ্চু শেখের গংদের সাথে একই এলাকার আমির শেখ গংদের বাড়ির ৪০ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। তারা বলেন, আমাদের এ বিরোধ মিমাংশার কিছুদিন পূর্বে চাঁদপুর মডেল থানায় সালিশ বসানো হয়। কিন্তু সে সালিশ বৈঠক উপেক্ষা করে আমির শেখে গংরা বাচ্চু শেখ-এর বিরুদ্ধে চাঁদপুর আদালতে মিথ্যা মামলা দায়ের করেন।
তার সূত্র ধরে আমির শেখ গংরা ঘটনারদিন আমাদের সাথে হামলায় জড়িয়ে পড়ে এবং আমাদের বসতঘর ভাংচুরসহ ঘরের অনেক আসবাবপত্র ভাংচুর করে। আমরা তাতে বাঁধা প্রদান করলে আমির শেখের লোকজন আমাদের ওপর হামলা চালায় ও ঘরের মালামাল, টাকা-পয়সা, স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। এমন কি ভাড়াটিয়া সন্ত্রাসীদের এনে এ হামলার ঘটনা ঘটায়। সন্ত্রাসীরা চাইনিজ কুরাল দিয়ে ফাতেমা বেগমের হাতে ও শরীরে কুপিয়ে জখম করে। এতে ফাতেমা বেগমের হাতের রগ কেটে যায়। এসময় তাঁকে বাচাতে আসলে আলমগীর গাজীর মাথায় চাপাটি দিয়ে কুপিয়ে যখম করে সন্ত্রাসীরা।
এদিকে এমন ঘটনার খবর পেয়ে চাঁদপুর মডেল থানার পুলিশ পরিদর্শক (সিপিআই) হারুনুর রশিদ, এস আই রাশেদুজ্জামান, এস আই মফিজুল ইসলাম ও এ এস আই নিজাম উদ্দিন ঘটনাস্থলে ছুটে যান।
আহত আলমগীর গাজী জানায় বাচ্চু শেখ-এর সম্পত্তি ও বসদঘর জোরপূর্বক দখল করার জন্য আমির শেখের লোকজন দীর্ঘদিন যাবৎ চেষ্টা করে আসছে। তাতে তারা ব্যর্থ হয়ে মিথ্যা মামলা দায়ের করে হয়রানী করছে। ঘটনার দিন দুপুরে আকর্ষিকভাবে হামলা চালিয়ে এ ঘটনা ঘটায়। আদালতের নিষেদ্ধাজ্ঞা উপক্ষা করে জোরপূর্বক ভাবে ৩০ নভেম্বর বৃহস্পতিবার সকাল থেকে ভারাটিয়া সন্ত্রাসীদের পাহাড়ায় রেখে বাচ্চু শেখের জায়গা দখল করার পায়তারা চালিয়ে যায়। এ ঘটনা পুলিশকে জানালেও কোনো ফল পাওয়া যায় নি।
ঘটনারদিন দুপুরে হাফেজ শুক্কুর শেখের স্ত্রী রোকেয়া বেগম বাদী হয়ে প্রথমে চাঁদপুর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। পরবর্তীতে ২৯ নভেম্বর আহত আলমগীর গাজী বাদী হয়ে তাদের প্রতিপক্ষের বিরুদ্ধে চাঁদপুর আদালতে মামলা দায়ের করেন। এ ঘটনায় ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। যে কোন মুহুর্তে আবারো রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা রয়েছে বলে এলাকাবাসি জানায়।
