মরন নেশা ইয়াবা, ফেনন্সিডিল, পেথেড্রিনসহ বিভিন্ন মাদেক আশক্ত হয়ে যুব-সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। অর্থ যোগাতে চুরি, ছিনতাই ও রাহাজানিসহ বিভিন্ন অপরাধী কর্মকান্ডে জড়িয়ে পড়ছে মাদক সেবীরা। টাকার দাবীতে স্ত্রী-সন্তান, বাবা-মাকে পিটিয়ে আহতসহ বিভিন্ন জঘন্যতম কাজে লিপ্ত হচ্ছে। তেমনি পুরানবাজারের নিতাইগঞ্জে মাদকে আসক্ত হয়ে রনদিশ আচার্যর ছেলে রনি আচার্য (৩০) মাদকের টাকার জন্য স্ত্রী-সন্তানকে পিটিয়ে আহত করেছে। বাসায় আটকিয়ে রেখে দিনের পর দিন যৌতুকের দাবিতে নির্যাতন চালায়। অবশেষে স্ত্রী তার সন্তানকে নিয়ে পালিয়ে এসে নিজের জীবন রক্ষা করে। গত শনিবার রাতে শহরের চিত্রলেখা মান্নান হোটেল থেকে স্বামী রনি আচার্যকে তার শ্যালক বিষ্ণু, গোপাল ও পুরানবাজারের ঘড়ি হাজীর নাতি হামযালাসহ কয়েক জন টেনে হিচড়ে বের করে পিটিয়ে রিক্সায় উঠিয়ে থানায় নিয়ে পুলিশের কাছে সোপর্দ করে। এঘটনায় স্ত্রী বাদি হয়ে চাঁদপুর মডেল থানায় স্বামীর বিরুদ্ধে শিশু ও নারী নির্যাতনের একটি দায়ের করে। ঘটনার বিবরনে জানাযায় ৬ বছর পূর্বে রনদিশ আচার্যর ছেলে রনি আচার্য নিতাইগঞ্জের হরির মেয়ের সাথে প্রেমের সম্পর্ক গড়ে পালিয়ে বিয়ে করে। বিয়ের পর থেকেই রনি তার স্ত্রীকে নিয়ে ঢাকার মিরপুরে বাসা ভাড়া নিয়ে থাকত। তাদের সাংসারিক জীবনে প্রথা (২) নামের কন্যা সন্তানের জন্ম হয়। রনি মাদকে আসক্ত হয়ে স্ত্রী-সন্তানের উপর প্রায়ই নির্যাতন চালায়। গত ২ দিন পূর্বে স্ত্রী ঢাকা থেকে পালিয়ে চাঁদপুর তার বাবার বাড়িতে চলে আসে। বাসায় গিয়ে রনি তার স্ত্রী-সন্তানকে না দেখে চাঁদপুরের উদ্দেশ্যে রওনা হয়। শনিবার রাতে মান্নান হোটেলে ভাত খাওয়ার সময় তার শ্যালক বিষ্ণু, গোপাল ও হামযালা তাকে দেখতে পেয়ে হোটেলের ভিতরে মারতে থাকে। পরে তাকে টেনে হিচড়ে বের করে রিক্সায় উঠিয়ে থানায় নিয়ে আসে। এঘটনায় মামলা দায়ের করার পর মামলার তদন্তকারি কর্মকর্তা মহিউদ্দিন আসামীকে আদালতে প্রেরন করে। আদালত তার জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরন করে।
শিরোনাম:
আরও সংবাদ
যুবদলের কেন্দ্রীয় কমিটিতে ফরিদগঞ্জের তারেকুর রহমান
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ পদ লাভ করেছেন... বিস্তারিত
চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে আগামীকাল কোরবানির ঈদ
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে আগামীকাল বুধবার চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে... বিস্তারিত
বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা
খোশ আমদেদ ঈদুল আজহা। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আগামী বৃহস্পতিবার ১০... বিস্তারিত
দোকানপাট ও শপিংমল খোলা রাখা নিয়ে বিদ্যুৎ বিভাগের…
ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে বলে জানিয়েছে বিদ্যুৎ... বিস্তারিত
আজ নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ
সংসদ সদস্যদের ভোটে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপির সাবেক মহাসচিব ও... বিস্তারিত
১৭ থেকে ২১ শতাংশ বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব…
দেশে বিদ্যুতের ঘাটতির লোকসান কমাতে পাইকারি বিদ্যুতের দাম বাড়াতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি... বিস্তারিত
সারা দেশে বজ্রাঘাতে ১৪ জনের প্রাণহানি
দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বজ্রাপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। গাইবান্ধায় ৫ জন,... বিস্তারিত
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নিয়ম কানুনে। দীর্ঘদিনের প্রশ্নপত্র ফাঁস, নকল ও... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

