স্টাফ রিপোর্টার ঃ
চাঁদপুর শহরের প্রেসক্লাব রোডস্থ রিয়াদ প্যাথলজি এন্ড ত্রক্স-রে ক্লিনিকের দক্ষ ও সবার সুপরিচিত ত্রক্স-রে টেকনিশিয়ান জাহাঙ্গীর হোসেন গাজী ইন্তেকাল করেছেন (ইন্না..রাজিউন ) । মঙ্গলবার দিবাগত রাত ১টায় দিকে ঢাকা পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন । মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর । তিনি ১ ছেলে ,২ মেয়ে,স্ত্রীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন । তিনি দীর্ঘদিন যাবত নানা জটিল রোগে আক্রান্ত ছিলেন । তার এই অকাল মৃত্যুতে সবর্ত্র শোকের ছায়া নেমে আসে । সে দীর্ঘ একযুগ যাবত শহরের রিয়াদ প্যাথলজি এন্ড ত্রক্স-রে ক্লিনিকের ত্রক্স-রে টেকনিশিয়ান পদে অত্যন্ত দক্ষতা ও সুনামের সহিত চাকুরী করেন । তার গ্রামের বাড়ী তরপুরচন্ডী গাজী বাড়ী হলেও বহুদিন যাবত তার পরিবারসহ শহরের কোড়ালিয়া এলাকার পীর বাদশা মিয়া রোডে নিজস্ব বাসায় বসবাস করতো । গতকাল বুধবার দুপুর দেড়টায় মরহুমের নামাজের জানাজা কোড়ালিয়া পাটওয়ারী বাড়ী জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় । জানাজার পৃর্বে বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সহসভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার সম্পাদক সোহেল রুশদী, আল হেলাল জামে মসজিদের খতিব মাওলানা আব্দুর রহমান গাজী ,মরহুমের ভাই নাছির হোসেন গাজী প্রমুখ । জানাজায় ইমামতি করেন কোড়ালিয়া জামেনুর জামে মসজিদের খতিব মাওলানা মহিউদ্দিন জাফরী । জানাজায় শতশত মুসল্লি অংশ নেন । পরে শহরের বাসস্ট্যান্ড পৌরসভার কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয় ।
দৈনিক চাঁদপুর খবর পত্রিকার
সম্পাদক সোহেল রুশদীর শোক প্রকাশ
রিয়াদ প্যাথলজি এন্ড ত্রক্স-রে ক্লিনিকের টেকিনিশিয়ান কোড়ালিয়া নিবার্সী সুপরিচিত জাহাঙ্গীর হোসেন গাজী ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন চাঁদপুর প্রেসক্লাবের সহসভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার সম্পাদক সোহেল রুশদী । সেই সাথে তার শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান ।
