স্টাফ রিপোর্টার:
চাঁদপুরের ৭জন দীর্ঘ মেয়াদী ও ২০১৫-১৬ করবর্ষে সর্বোচ্চ কর প্রদানকারী মনোনীত হয়েছেন। এ ৭জনকে আগামী ২৬ নভেম্বর কুমিল্লার হোটেল নূরজাহানের সম্মেলন কক্ষে সম্মাননা প্রদান করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রেলপথ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মুজিবুল হক।
চাঁদপুরের ৭জন হলেন : দীর্ঘ মেয়াদী করদাতা পুরাণাজারের ব্যবসায়ী আবদুর রব মিয়া, স্ট্র্যান্ড রোডস্থ আজিজিয়া হোটেল এন্ড রেস্তোরাঁর স্বত্বাধিকারী ও জেলা হোটেল এন্ড রেস্তোরাঁ মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ আবদুল আজিজ দেওয়ান ও ডাঃ মিনু রাণী সরকার। আর ২০১৫-১৬ করবর্ষে সর্বোচ্চ কর প্রদানকারীরা হলেন : ঠিকাদার রোটাঃ রুহি দাস বণিক, সমাজসেবক রোটাঃ এম এ মান্নান পাটোয়ারী, ব্যবসায়ী মহিন উদ্দিন ও মোঃ রসুল আমিন আরিফ।
