
শওকতআলী॥
চাঁদপুরে অজ্ঞাত যুবকের মৃতদেহ শনিবার ৭ জানুয়ারী সকাল ১২ টায় উদ্ধার করেছে মডেল থানা পুলিশ। শহরের চেয়ারম্যান ঘাট এলাকার জামাল মোল্লার বাড়ির বসতঘরের পাশে ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে যুবকের মৃতদেহ দেখতে পেয়ে পাশ্ববর্তী লোকজন চাঁদপুর মডেল থানা পুলিশ কে খবর দেয়। পরে মডেল থানা পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। মৃত যুবকের কপালে আঘাতের চিহ্ন ও রক্ত রয়েছে।
যুবকের মৃতদেহ নিয়ে এলাকায় নানা ধরনের গুঞ্জন শুরু হয়েছে। এ খবর শুনে মৃতদেহটি দেখতে শত শত নারী পুরুষ ঘটনাস্থলের চারপোশে ভীড় জমায়।
