সভাপতি সামীম আহমেদ খান ও সাধারণ সম্পাদক অভিজিত রায়
স্টাফ রিপোর্টার ॥ বঙ্গবন্ধু লেখক পরিষদ চাঁদপুর জেলা শাখার ২১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন। শনিবার সন্ধ্যায় শহরের কদমতলাস্থ সাংস্কৃতিক চর্চাকেন্দ্রে জেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি কবি ও লেখক সামীম আহমেদ খানের সভাপতিত্বে ও অভিজিত রায়ের সঞ্চালনায় সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে ২০১৮-২০২০ সালের কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।
কার্যকরী কমিটির সভাপতি সামীম আহমেদ খান, সাধারণ সম্পাদক অভিজিত রায়, সিনিয়র সহ সভাপতি পীযূষ কান্তি বড়ুয়া, সহ সভাপতি মির্জা জাকির, কে এম মাসুদ, দেওয়ান মোঃ তবিবুর রহমান রিংকু, সহ সাধারণ সম্পাদক সুমন কুমার দত্ত, যুগ্ম সম্পাদক রাইয়ানা কাউসার, ইমরান হোসেন রাজন, সাংগঠনিক সম্পাদক আরিফ রাসেল, সহ সাংগঠনিক সম্পাদক আফসানা আক্তার তন্নী, মহিলা বিষয়ক সম্পাদক লিপি বিশ্বাস, তথ্য ও গবেষণা সম্পাদক নুরুন নাহার মুন্নি, কার্যকরী সদস্য কামরুল হোসেন, দেওয়ান মাসুদ রহমান ও তাহমীম শাদমান খান।
