
স্টাফ রিপোর্টার:॥
চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ৭৩ পিচ ইয়াবাসহ ২ যুবককে আটক করা হয়েছে। শুক্রবার রাত ৩টায় শহরের বিষ্ণুদী ও স্বর্ণখোলা রোড বাসস্ট্যান্ড এলাকা থেকে এদেরকে আটক করা হয়।
গোয়েন্দা পুলিশ জানান, শুক্রবার রাতে শহরের বিষ্ণুদী গ্রামস্থ ফয়সাল মার্কেটের সামনে থেকে ফরিদগঞ্জ উপজেলার লোকমান হোসেনের ছেলে মো. সজিব হোসেন সেতু (২০) কে ৩ পিচ ইয়াবাসহ আটক করা হয়। পরে শহরের বাসস্ট্যান্ড এলাকার কাদির এন্টার প্রাইজ সামনে থেকে সদরের সফরমালী এলাকার মোশারফ হোসেন টিটু মিজির ছেলে মাহমুদুল হাসান ভুট্ট (২১) কে ৭০ পিস ইয়াবাসহ আটক করা হয়।
গোয়েন্দা পুলিশের এস আই আহসানুজ্জামান লাবু জানায়, আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।
