রফিকুল ইসলাম বাবু॥ চাঁদপুর সদর উপজেলার ১১ নং ইব্রাহীমপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড ঈদগা বাজার সংলগ্ন ভুইয়া বাড়িতে কিশোরীকে বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন যাবৎ ধর্ষন করে স্থাণীয় বিল্লাল খানের ছেলে বখাটে মোঃ রুবেল (৩০)। গত ১৪ মার্চ মঙ্গলবার সকালে উক্ত কিশোরী সন্তান প্রসব করলে এলাকার লোকজনের মাঝে ব্যপক গুঞ্জন ছড়িয়ে। এ ঘটনায় খবর পেয়ে চাঁদপুর জেলা পুলিশ সুপার সামছুন্নাহার (পিপিএম) এর নির্দেশে মডেল থানার একটি তদন্ত দল ঘটনাস্থলে পৌঁছেন। এদিকে ঘটনাটি ধামাচাঁপা দেওয়ার জন্য ধর্ষকের পিতা বিল্লাল খান নানা মাধ্যমে অসহায় কিশোরী ও তার পরিবারকে হুমকি ধমকি দিয়ে আসছে বলে অভিযোগ পাওয়া যায়। ঘটনাটি প্রকাশ হওয়ার পর থেকে ধর্ষক রুবেল পলাতক রয়েছে। কিশোরী তান্না জানায়, ১১ নং ইব্রাহীমপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড ঈদগা বাজার এলাকার খান বাড়ির বিল্লাল খানের ছেলে রুবেলের সাথে গত ৩ বছর তার সাথে প্রেমের সম্পর্ক ছিলো। রুবেল তান্নাকে বিয়ে করবে বলে তার সাথে দীর্ঘদিন অনৈতিক কাজ করে আসছিলো। পরবর্তিতে যখন কিশোরী সন্তান সম্ভবা হয়ে পরে তারপর থেকে রুবেল অনেকটা লাপাত্তা হয়ে পরে। অবশেষে মঙ্গলবার সকালে কিশোরী একটি পুত্র সন্তান প্রসব করে। এ বিষয়ে কিশোরীর পিতা মতিন ভুইয়া জানান, তার মেয়েকে বিয়ের প্রলোভন দেখিয়ে রুবেল দীর্ঘদিন ধর্ষনের পর তাকে অন্তসত্তা করে ফেলে। পরবর্তিতে ঘটনাটির প্রতিকার চেয়ে আমি ধর্ষক রুবেলের পিতা বিল্লাল খানকে জানাতে গেলে তিনি উল্টো আমার সাথে খারাপ আচরণ করে। আমাকে বিষয়টি ধামাচাপা দিয়ে ফেলার জন্য নানা ভাবে হুমকি ধমকি দিতে থাকে। কিশোরীর দাদাকেও মারধর করেছে বলে জানান মতিন ভুইয়া। পরে যখন বিষয়টি এলাকার ছড়িয়ে পরে তখন উপায় অন্ত না দেখে বিল্লাল খান তার ছেলেকে মোবাইলে খবর দেয়। রুবেল ঘটনা ঘটিয়েছে বলে শিকার করে এবং মেয়েকে বিয়ে করবে বলে রাজি হয়। কিন্তু বিল্লাল খান তার ছেলের সাথে আমার মেয়েকে বিয়ে করাবে বলে আমার কাছে ৪০ হাজার টাকা ও ২ ভড়ি স্বর্ণ যৌতুক দাবি করে। পরবর্তিতে এলাকার গৌন্য মান্য বিল্লাল খা, হাফেজ খা নুরু খা সহ অন্যাণ্যরা শালিশ বৈঠক করে আমার কাছ থেকে ৩০ হাজার টাকা নিয়ে যায়। আমি মেয়ের সুখের কথা ভেবে বহু কষ্টে টাকা যোগাড় করে দেই। পরবর্তিতে বিল্লাল খান তার ছেলেকে নারায়নগঞ্জ পাঠিয়ে দিয়েছে বলে তিনি খবর পান। বিষয়টি স্থাণীয় চেয়ারম্যানকে জানালে তিনি আইনের ব্যবস্থা নেওয়ার জানানোর জন্য বলেন। এদিকে গত ১৪ মার্চ মঙ্গলবার সকালে আমার মেয়ে সন্তান প্রসব করলে এলাকার লোকজনের মাঝে ব্যপক গুঞ্জন ছড়িয়ে। আমি এখন কোন উপায় অন্তর দেখছিনা। পরবর্তিতে এলাকাবাসি চাঁদপুর জেলা পুলিশ সুপার সামছুন্নাহার (পিপিএম) কে বিষয়টি জানালে তাৎক্ষনিক পুলিশ সুপারের নির্দেশে মডেল থানার এস আই আব্দুল হালিম সহ একটি তদন্ত দল ঘটনাস্থলে পৌঁছে ছেলের বাবা বিল্লাল খানকে জিজ্ঞাসাবাদ করার জন্য রাতে থানায় নিয়ে আসে। এ বিষয়ে বিল্লাল খান জানান, তার ছেলে রুবেল মতিন ভুইয়ার মেয়ে তান্নাকে গত ১ বছর পুর্বে নারায়নগঞ্জ এলাকায় বিয়ে করেছে। এ ঘটনাটি নিয়ে পুরো এলাকায় তোলপার শুরু হয়েছে। এলাকাবাসির দাবি মতিনভুইয়ার মেয়ে তান্নার গর্বে সদ্য ভুমিষ্ট সন্তানটিকে মেনে নিয়ে তাকে যেন স্ত্রীর মর্যাদা দেওয়া হয়। এ বিষয়ে অসহায় তান্নার পরিবার প্রশাসনের সহযোগীতা কামনা করছেন।
শিরোনাম:
বৃহস্পতিবার , ৩০ এপ্রিল, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১৭ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
চাঁদপুর নিউজ সংবাদ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
