একটি দেশ বিদ্যুতে স্বয়ংসম্পন্ন হলে, সে দেশ উন্নত রাষ্ট্র হতে বেশী সময় লাগে না
— মেজর অবঃ রফিকুল ইসলাম বীর উত্তম এমপি।
মোঃ জামাল হোসেনঃ শাহরাস্তির সূচীপাড়া (উঃ) ইউনিয়নের শোরসাক উত্তরপাড়া গ্রামে বিদ্যুতায়নের শুভ উদ্ভোধন করা হয়েছে। বুধবার বিকাল ৫টায় শোরসাক উত্তরপাড়া গ্রামে এ বিদ্যুতায়নের শুভ উদ্ভোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে টেলিকনফারেন্সের মাধ্যমে এ বিদ্যুতায়নের শুভ উদ্ভোধন করেন সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী মেজর অবঃ রফিকুল ইসলাম বীর উত্তম এমপি। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী দেশের প্রতিটি মানুষের ঘরে ঘরে বিদ্যুতের আলো পৌছে দিচ্ছেন। একটি দেশ বিদ্যুতে স্বয়ংসম্পন্ন হলে সে দেশ উন্নত রাষ্ট্র হিসেবে বিশ্বের কাছে পরিচিতি পেতে বেশী সময় লাগে না। সে লক্ষ্য বাস্তবায়ন করতেই বর্তমান সরকার প্রতিটি ঘরে বিদ্যুতের আলো পৌছে দিচ্ছে। বিদ্যুতায়ন অনুুষ্ঠানে বিশেষ অতিথি শাহরাস্তি পৌরসভার মেয়র হাজী আবদুল লতিফ তার বক্তব্যে বলেন, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার উন্নয়নের সরকার, বিদ্যুৎ, রাস্তাঘাট, পুল-কালভার্ট সকল ক্ষেত্রে দেশ আজ উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে বাংলাদেশ আজ মাথা উঁচু করে দাড়িয়েছে। উন্নত বিশ্বের সাথে তালমিলিয়ে আধুনিক ও ডিজিটাল রাষ্ট্র হিসেবে পরিনত হয়েছে। আগামী দিনে আপনারা সকল নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে এ উন্নয়নের ধারা অব্যাহত রাখবেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, শাহরাস্তি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান মিন্টু, সিনিয়র সহ-সভাপতি ও সূচীপাড়া (উঃ) ইউপি চেয়রম্যান মোস্তফা কামাল মজুমদার, শাহরাস্তি পল্লী বিদ্যুতের জোনাল ম্যানেজার (ডিজিএম) সিদ্দিকুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর মোঃ আদেল, প্রচার ও প্রকাশনা সম্পাদক জেড এম আনোয়ার, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও পৌর আওয়ামীলীগ উন্নয়ন সমন্বয় কমিটির যুগ্ম-সমন্বয়ক আবদুল মান্নান বেপারী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ রেদোয়ান হোসেন সেন্টু, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মোঃ কবির হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আওয়ামীলীগ নেতা ও সাবেক ইউপি সদস্য মোঃ তরিকুর রহমান ও অনুষ্ঠান পরিচালনা করেন আওয়ামীলীগ নেতা মোঃ তাজুল ইসলাম। অনুষ্ঠানে সার্বিক সহযোগীতায় ছিলেন মোঃ দেলোয়ার হোসেন ও দুলাল হোসেন। শোরসাক উত্তরপাড়া গ্রামের বিদ্যুতায়নে ১৩০জন গ্রাহককে বিদ্যুৎ সংযোগ প্রদান করা হয়।
