অভিজিত রায় ॥
চাঁদপুরে কর্তব্যরত কোস্টগার্ড মেঘনা নদীতে অভিযান চালিয়ে যাত্রীবাহী লঞ্চ থেকে নিষিদ্ধ পলিথিন ও কারেন্টজাল আটক করেছে। শনিবার রাতে স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট নুরুজ্জামান শেখ, (এক্স), বিএন এর নেতৃত্বে চাঁপুর কোস্টগার্ড সদস্য মোঃ মকবুল হোসেন, এসসিপিও(এক্স) এর একটি অপারেশন দল চাঁদপুর মেঘনা মোহনায় এ অভিযান পরিচালনা করেন। এ সময় অভিযান চালিয়ে যাত্রীবাহী লঞ্চ ‘‘এমভি মর্নিং সান-১’’ হতে ৩০০ কেজি অবৈধ পলিথিন ও ১ লক্ষ ৪২ হাজার ৮শ’ বর্গমিটার কারেন্ট জাল আটক করা হয়। আটককৃত পলিথিন ও কারেন্ট জালের আনুমানিক মূল্য ২৯ লক্ষ ১ হাজার টাকা। আটককৃত নিষিদ্ধ পলিথিন জেলা পরিবেশ অধিদপ্তরের নিকট হস্তান্তর করা হয়। আটককৃত কারেন্ট জাল মৎস্য কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকদের উপস্থিতিতে পুড়িয়ে ফেলা হয়।

