শওকত আলী
চাঁদপুরে পুলিশি অভিযানে জেলার চাঁদপুর সদর মডেল থানা, হাজীগঞ্জ মডেল থানার, কচুয়া থানা ও শাহরাস্তি থানা পুলিশ অভিযান চালিয়ে জায়াত-শিবিরের ৪ জনকে আটক করেছে। এদের মধ্যে শাহরাস্তি উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা জামায়াত আমির মাওঃ আবুল হোসাইন, ও জামায়াতের সমর্থক আবুল বাসার, কচুয়া উপজেলা জায়াতের রোকন ফজলুল হক, হাজীগঞ্জ উপজেলা শিবিরের রোকন , মোঃ মিজানুর রহমান ও সদর উপজেলার জামায়াতের নেতা মুজাহিদুল ইসলাম কে পুলিশ শনিবার আটক করেছে। এদের মধ্যে শাহরাস্তি উপজেলার জামায়াতের আমিরকে শুক্রবর গভীর রাতে আটক করা হয়। শাহরাস্তি মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান, হাজীগঞ্জ থানার শাহআলম, চাঁদপুর মডেল থানা মোঃ মামুনুর রশিদ, কচুয়া থানার মোঃ ইব্রাহিম খলিল আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। আটককৃতদের গতকাল বিকেলে চাঁদপুর কোর্টে প্রেরণ করা হলে বিজ্ঞ বিচারক তাদের জামিন নাকস করে তাদের জেলাকারাগারে প্রেরন করে। চাঁদপুর পুলিশ কার্যালয়ের ডিআই ওয়ান জানান, জামায়াত শিবিরসহ বিভিন্ন জেলায় আইন শৃঙ্খলা ভঙ্গ করে দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদেরকে আটকের অভিযান অব্যাহত থাকবে।

