শাহরিয়ার খান কৌশিকঃ
চাঁদপুরে ডিবি ও পুলিশের পৃথক অভিযানে জামায়েত-শিবিরের ৩ নেতাকর্মী আটক হয়েছে। গত সোমবার গভীর রাতে চাঁদপুর মডেল থানার এসআই জাকির ও ডিবি পুলিশের এএসআই আহসানুজ্জামান লাবুর নেতৃত্বে পৃথক অভিযানে শহরের পালপাড়া,বিষœুদী ও বাগাদী থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন সবুজ খান (২০),নাছির (১৯) ও জহিরুল ইসলাম (২৭)। গতকাল মঙ্গলবার দুপুরে আটককৃতদের নাশকতা মামলায় আদালতে প্রেরন করে। আদালত তাদের জামিন না মঞ্জুর করে জেলা কারাগারে পাঠিয়ে দেয়। পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার জামায়েত শিবির চাঁদপুরে নাশকতা করার পরিকল্পনা করেছে গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। ডিবি পুলিশ ও মডেল থানার পুলিশ শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করতে সক্ষম হয়।

