
চাঁদপুর সংবাদদাতা॥
চাঁদপুর-লাকসাম রেলপথের গুনরাজদী দরজীঘাটের নিকট অবৈধ ভাবে রেল পথ পারাপারের সময় চাঁদপুর-কুমিল্লার মধ্যে চলাচলকারী ড্যামো ট্রেনের সাথে পিক্যাপ ভেনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে করে ড্যামো ট্রেনটির ও পিক্যাপ ভেনের সামনের অংশে ব্যাপক ক্ষতিসাধন হয়েছে। এ ঘটনায় অল্পের জন্য রক্ষা পেল পিক্যাপ ভেনে থাকা চালক মিজানুর রহমান ও হেলপার মফিজ মিয়াসহ ড্যামো ট্রেনে থাকা ২শতাধিক যাত্রী প্রানে রক্ষা পেয়েছে। ঘটনাটি ঘটেছে,গতকাল মঙ্গলবার রাতে চাঁদপুর-লাকসাম রেলপথের কিলোমিটার নং ১৭৭/৩-৫কিলোমিটারের মধ্যে দরজিঘাট এলাকায়। এ ঘটনার সত্যতা শিকার করে নিশ্চিত করেছে,চাঁদপুর পৌর ১২নং ওয়ার্ড কাউন্সিলর মো: হাবিবুর রহমান দরজী।
পুলিশ সূত্রে যানা যায়,চাঁদপুর-কুমিল্লার মধ্যে চলাচলকারী ড্যামো ট্রেনটি, সন্ধ্যায় চাঁদপুর থেকে ছেড়ে যায়। পথি মধ্যে শহরের গুনরাজদী দরজীঘাটের নিকট অবৈধ ভাবে একটি পিক্যাপ ভ্যান( ঢাকা মেট্রো-ন-১৬-৭৮১১) রেল পথ পারাপারের সময় ড্যামো ট্রেনের সাথে সংঘর্ষ বাঁধে। ড্যামো চালক তাৎক্ষনিক ভাবে ড্যামোটি নিয়ন্ত্রন করে ফেলায়, ড্যামোর ও পিক্যাপ ভেনের সামনের অংশে ব্যাপক ক্ষতিসাধন হলেও পিক্যাপ ভ্যানের চালক,হেলপারসহ ট্রেনে থাকা ২শতাধিক যাত্রী প্রানে রক্ষা পেয়েছে বলে জানান,ট্রেনের গার্ড মো: মহিউদ্দিন। তা না হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটার সম্বাবনা ছিল। তাৎক্ষনিক পিক্যাপ ভ্যানটিকে আটক করে চাঁদপুর রেলওয়ে পুলিশকে খবর দেয় রেলপথের দায়িত্বে থাকা কর্তকতা। রেলওয়ে পুলিশ খবর পাওয়ার পর তারা ঘটনাস্থলে ছুটে যান। এরই মধ্যে১২নং ওয়ার্ড কাউন্সিলর মো: হাবিবুর রহমান দরজী ও রেলপথের মেস্তরী মহন অর্থের বিনিময়ে পিক্যাপ ভ্যানটি ছেড়ে দেয় বলে রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মো: উছমান গনি পাঠান জানান। এ ব্যাপারে রেলওয়ে থানায় একটি সাধারন ডাইরী করা হয়েছে।
শিরোনাম:
শুক্রবার , ২৪ এপ্রিল, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১১ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
চাঁদপুর নিউজ সংবাদ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
