পুরুষদের পাশাপাশি নারীদেরকে সমাজের সকল ক্ষেত্রে অংশীদারিত্ব নিশ্চত করতে হবে
——————— মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি
মোঃ জামাল হোসেন ঃ
দেশের উন্নয়ন অব্যাহত রাখতে বর্তমান আওয়ামীলীগ সরকারের বিকল্প নাই। জননেত্রী শেখ হাসিনা দেশের প্রতিটি উন্নয়ন কর্মকান্ডে মহিলাদের সম্পৃক্ত করতে বর্তমান প্রধানমন্ত্রী বিভিন্ন পদক্ষেপ গ্রহন করেছেন। প্রতিটি উন্নয়নে নারী-পুরুষ সমান চোখে দেখা হচ্ছে। পুরুষের পাশাপাশি নারীদের দেশ ও সমাজ উন্নয়নে অংশ গ্রহন নিশ্চিত করা হচ্ছে। এছাড়া বর্তমান প্রধানমন্ত্রী নারী শিক্ষার বাস্তবায়ন, বিধবা-বয়স্ক-প্রতিবন্ধি-মাতৃত্বকালীন, স্বামী পরিত্যাক্ত ভাতা সহ বিভিন্ন সুবিধা গ্রহন করেছেন মহিলাদের জন্য। তাই পুরুষের পাশাপাশি প্রতিটি নারীকে সমাজের সকল ক্ষেত্রে অংশীদারিত্ব নিশ্চিত করে আগামীতে পুনরায় আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। গতকাল ১ নভেম্বর বুধবার বিকেলে শাহরাস্তি উপজেলার সূচীপাড়া উত্তর ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে ধামরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভায় টেলিকনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্যে মুক্তিযুদ্ধের ১নং সেক্টর কমান্ডর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি উপরোক্ত কথাগুলো বলেন।
ইউপি আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোঃ মোস্তফা কামাল মজুমদারের সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য অধ্যাপক একরাম হোসেন ইকবালের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান মিন্টু, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর মোঃ আদেল, প্রচার ও প্রকাশনা সম্পাদক জেড এম আনোয়ার, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আবদুল মান্নান বেপারী। উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আয়শা রেদোয়ান সিমু। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোঃ কবির হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ রেদোয়ান হোসন মিজি, ইউপি সদস্য মোঃ আবু তাহের জনি, মোঃ সিরাজুল ইসলাম, পৌর ছাত্রলীগ নেতা মোঃ আলমগীর হায়দার সহ বিভিন্ন ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি/সম্পাদক ও মহিলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শিরোনাম:
শুক্রবার , ২৪ এপ্রিল, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১১ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
