স্টাফ রিপোর্টার:
॥ চাঁদপুরের প্রেসক্লাবের উদ্যোগে ৪ দিনব্যাপী কর্মশালায় অংশ নিতে আসা শেষ দিনের প্রশিক্ষণ কোর্সের সমাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় প্রেস ক্লাব সভাপতি মুহাম্মাদ শফিকুর রহমান চাঁদপুরের সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, পাউন্ডেসন শক্ত করতে হলে লেখাপড়া করতে হবে। লেখাপড়া ছাড়া কেউ সাংবাদিকতা করতে পারবে না। দেশ এগিয়ে যাচ্ছে তাই মেধা আয়ত্ব করতে না পারলে কিছুই করা সম্ভব নয়। ৪ দিনব্যাপী কর্মশালায় অংশ নিতে আসা চাঁদপুরের যে সকল সাংবাদিকরা প্রশিক্ষন নিয়েছে তাদের পথ চলা আরো সহজ হবে।এ ধরনের প্রশিক্ষন কর্মশালা ধারাবাহির ভাবে সাংবাদিকদের করানো হবে। এছাড়া সকল ধরনের সুযোগ সুবিধা দেওয়ার ব্যাবস্থা করা হবে। সমাপন অনুষ্ঠানে পিআইবি প্রশিক্ষক পারভিন সুলতানা রাব্বির পরিচালনায় সভাপ্রধানের বক্তব্য রাখেন পিআইবি মহাপরিচালক শাহ আলমগীর । তিনি তার বক্তব্যে বলেন, সিটিউপির বিষয়ে যত বেশি ধারণা সাংবাদিকদের জানা থাকবে, প্রশিক্ষন কর্মশালা যে সকল বিষয়ের উপর ধারনা দেওয়া হয়েছে এতে তাদের রিপোর্ট করার ক্ষেত্রে অনেক কাজে আসবে। এ ধরনের প্রশিক্ষন কর্মশালা আপগ্রেট করে, চেতনা জাগায় উপরে উঠায়। আমাদের ভাবনাকে পরিবর্তন করে। সাংবাদিকতার পেশাও একটি সততার পেশা। তাই সাংবাদিকদের প্রথমেই নিজেকে সৎ হতে হবে, যেহেতু সাংবাদিক অন্যের দুর্নীতির তথ্য প্রকাশ করে কিংবা আঙুল দিয়ে দেখিয়ে দেয় সেহেতু সৎ হওয়ার কোনো বিকল্প নেই। কারো দুর্নীতির তথ্য প্রকাশ করার পূর্বে তার বক্তব্য নিতে হবে। তা না হলে দায়বদ্ধাতা থেকে যায়। আমরা যারা সাংবাদিকতা করি, তারা দুর্নীতি নিয়ে রিপোর্ট করি, কিন্তু কোন জায়গায় কোন কারণে দুর্নীতি হয়েছে তা অনেক সময় তুলে ধরতে ভুল করি এজন্য অনেক সময় আমাদের রিপোর্টটি কাজে আসে না। এজন্যই আজকে আমাদের এ কর্মশালা।
পাবলিক প্রকিউরমেন্ট আইনের ওপর সাংবাদিকদের জন্য ২০ টি প্রশিক্ষণ কোর্স হাতে নিয়েছে সরকার। এরই ধারাবাহিকতায় চাঁদপুরের সাংবাদিকগণ এ সুযোগ পাওয়ায় চাঁদপুরের সাংবাদিকেরা ভাগ্যবান।
মঙ্গলবার (২৭ অক্টোবর) চাঁদপুরের বাছাইকৃত ২৫ জন সংবাদকর্মীদের নিয়ে পিআইবি সেমিনার কক্ষে আয়োজিত সাংবাদিকতায় বুানিয়াদি প্রশিক্ষণ শেষে সমাপনী পর্বে পিআইবি মহাপরিচালক শাহ আলমগীর এসব কথা বলেন।
প্রশিক্ষণ সমাপনী পর্বে বক্তব্য রাখেন, প্রশিক্ষক আবুল কাশেম, চাঁদপুর প্রেস ক্লবের সাধারন সম্পাদক রহিম বাদসা, সাংবাদিককের পক্ষে অভিমত ব্যক্ত করেন দৈনিক সুদিপ্ত চাঁদপুরের বিশেষ প্রতিনিধি আবদুল গনি ও দৈনিক আলোকিত চাঁদপুর প্রত্রিকায় বার্তা সম্পাদক মিজান লিটন।
দুপুরের মধ্যাহ্নভোজের পরে প্রশিক্ষণার্থী সাংবাদিকদের মাঝে সনদপত্র তুলে দেন প্রধান অতিথির জাতীয় প্রেস ক্লাব সভাপতি মুহাম্মাদ শফিকুর রহমান ,পিআইবি মহাপরিচালক শাহ আলমগীর সহ অন্যান্য অতিথিগণ।

