মোঃনাজমুল হাসান বাঁধন : চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ অজ্ঞাতপরিচয় (৩০) এক ব্যক্তি নিহত হয়েছেন এবং সেই সাথে আহত হয়েছেন পুলিশের ৩ সদস্য। ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র ও মাদক উদ্ধার করা হয়েছে। নিহত ব্যক্তিকে মাদক বিক্রেতা বলছে পুলিশ। বুধবার (৮ আগস্ট) দিনগত রাত দেড়টার দিকে হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলার সীমান্তবর্তী এলাকা গর্ন্ধব্যপুর ইউনিয়নের চিকুনিয়া ব্রিজ সংলগ্ন এলাকায় এ ‘বন্দুকযুদ্ধ’ হয়। আহত পুলিশ সদস্যরা হচ্ছেন- শাহরাস্তি থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ওমর ফারুক, পুলিশ সদস্য আবুল বাসার ও আনোয়ার হোসেন। শাহরাস্তি থানা পুলিশ জানায়, রাত ১২টার দিকে গোপন সংবাদে জানা যায়- শাহরাস্তি থেকে একদল মাদক বিক্রেতা মাদক নিয়ে পার্শ্ববর্তী হাজীগঞ্জে প্রবেশ করছে। এর ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে রাত দেড়টার দিকে তাদের সঙ্গে ‘বন্দুকযুদ্ধ’ হয়। এসময় অন্যরা পালিয়ে গেলেও অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তি গুলিবিদ্ধ হয়। তখন পুলিশ উদ্ধার করে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ভোর সাড়ে ৩টার দিকে তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক মুশফিক বিন বাকের।
শিরোনাম:
শনিবার , ২৫ এপ্রিল, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১২ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
- হোম
- /
- চাঁদপুর সদর
- /
- শাহরাস্তি
- /
- শাহরাস্তিতে ‘বন্দুকযুদ্ধে মাদক বিক্রেতা’ নিহত নিহত ব্যক্তিকে মাদক বিক্রেতা বলছে পুলিশ
আরও সংবাদ
শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আল্ট্রাসনোগ্রাম মেশিন নষ্ট ,…
৫০ শয্যাবিশিষ্ট শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র আলট্রাসনোগ্রাফি মেশিনটি গত... বিস্তারিত
বন্যা দুর্গতদের মাঝে জেলা প্রশাসকের খাদ্য সামগ্রী বিতরণ
শাহরাস্তি (চাঁদপুর): চাঁদপুরের শাহরাস্তি উপজেলার সার্বিক বন্যা পরিস্থিতি পরিদর্শন করেছেন... বিস্তারিত
শাহরাস্তিতে জোবেদা মতিন বালিকা স্কুল এন্ড কলেজ উদ্বোধন
চাঁদপুর প্রতিনিধি : নারী শিক্ষাকে এগিয়ে নিতে চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় এই প্রথম ইংরেজি... বিস্তারিত
ডিজিটাল বাংলাদেশ বির্নিমানের প্রধান প্রকৌশলী বঙ্গবন্ধু কন্যা মাননীয়…
নিজস্ব প্রতিনিধি: চাঁদপুর শাহরাস্তি উপজেলায় শহীদ হালিম-লিয়াকত স্মৃতি সংসদের আয়োজনে উঘারিয়া... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
