চাঁদপুরের পুলিশ সুপারের নির্দেশে জেলা গোয়েন্দা পুলিশের পৃথক অভিযানে ৪পিচ ইয়াবা ৪ জনকে আটক করেছে। এছাড়া পুরান বাজার ফাঁড়ির পুলিশের অভিযানে ভ্রাম্যমান ইয়াবা বিক্রেতা গাঁজা কালু(৪০)কে ১০ পিচ ইয়াবাসহ আটক করে। এ ঘটনায় ৪ জনকে ২ মাসের সাজা প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। রবিবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত ডিবির ইনচার্জ মোঃ আলমগীর হোসেনের নেতৃত্বে এএসআই আহসানুজ্জামান লাভু, ও পুরানবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্য জাহাঙ্গীর আলম সঙ্গীয় ফোর্স সহ শহরের বিভিন্ন স্থান থেকে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।
জানা যায়, শহরের প্রফেসার পাড়া মাতাব্বর বাড়ির একটি ঘর থেকে ডিবি পুলিশ অভিযান চালিয়ে মাদক বিক্রেতা আবুল মাঝির ছেলে বারেক মাঝি(৩২), মহন মাঝির ছেলে লিটন মাঝি(২২), খালেক বেপারীর ছেলে রাছেল(২৮), ছত্তর মাঝির ছেলে ইকবাল মাঝি(২৮)কে মাদক সেবনকালে ৪ পিচ ইয়াবাসহ আটক করে। তারা এর পূর্বে বেশ কয়েকবার ইয়াবা ও গাঁজা সহ আটক হয়ে জেল হাজত খেটে, জামিন পেয়ে পূনরায় এ মাদক ব্যাবসা লিপ্ত হয়। ভ্রাম্যমান আদালত বসিয়ে সদর ভূমি কর্মকর্তা চৈধুরী আসরাফুজ্জামান তাদের ৪ জনকে ২ মাসের কারাদন্ড প্রদান করেছেন।
এদিকে রবিবার রাত ৮টায় শহরের পুরানবাজার নতুন রাস্তায় সাদ্দামের দোকানের সামনে পুরানবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্য জাহাঙ্গীর আলম সঙ্গীয় ফোর্স নেয়ে অভিযান চালিয়ে মাদক বিক্রেতা গাঁজা কালু(৪০)কে ১০ পিচ ইয়াবাসহ আটক করে। আটককৃতের বিরুদ্ধে মাদক মামলা দায়ের করে আদালতে প্রেরন করা হয়েছে।

