চাঁদপুরে পূর্বের তুলনায় যুবক-যুবতীদের মাঝে বিষপানে আত্মহত্যার প্রবণতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় পারিবারিক অশান্তি, দাম্পত্য কলহ, মাদক ও ইভটিজিং এবং প্রেম সংক্রান্ত বিষয়গুলো এর প্রধান কারণ। চাঁদপুর ২৫০ শয্যা সরকারি জেনারেল হাসপাতাল সূত্রে জানা যায়, গত এক মাসে এ হাসপাতালে বিষপানে আত্মহত্যার চেষ্টায় প্রায় অর্ধশতাধিক রোগীকে চিকিৎসা দেয়া হয়েছে। এদের বেশিরভাগই হচ্ছে ১৮ থেকে ২৫ বছর বয়সের মধ্যে। খোঁজ নিয়ে জানা যায়, সরকারি হাসপাতালের পাশাপাশি প্রাইভেট ক্লিনিকগুলোতেও কমবেশি চিকিৎসা দেয়া হয়ে থাকে। বিষপানে আত্মহত্যার চেষ্টায় বেঁচে যাওয়া রোগীদের চিকিৎসা করাতে এসে বেশিরভাগ পরিবারই রোগীর নাম ঠিকানা কিংবা বিষপানের বিষয়টি সামাজিক কিংবা আইনি ঝামেলা এড়াতে গোপন রাখার চেষ্টা করে। হাসপাতাল সূত্রে আরো জানা যায়, এ সকল রোগী ভর্তি হবার পর চিকিৎসা নিয়ে ভালো হয়ে কর্তৃপক্ষকে না বলেই পালিয়ে যায়। বিষপানে আত্মহত্যার চেষ্টায় যুবক-যুবতীরা বেশিরভাগ ক্ষেত্রে কৃষি ক্ষেতে ব্যবহৃত বিষাক্ত উপকরণকেই বেছে নিচ্ছে। চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসারত ফরিদগঞ্জ উপজেলার সেকদী গ্রামের নাম প্রকাশে অনিচ্ছুক বিষপানের রোগী জানায়, গত এক বছর পূর্বে সে তার নিজের ইচ্ছায় বিয়ে করে। কিন্তু বহু চেষ্টার পরও তার পরিবার এ বিয়েতে সম্মতি না দেয়ায় সে আত্মহত্যার পথ বেছে নিয়েছে। ইদানিংকালে বিশেষ করে জেলার বিভিন্ন উপজেলায় এ ধরণের আত্মহত্যা পূর্বের তুলনায় বহুগুনে বেড়ে যাওয়ায় অনেক পরিবারেই তাদের ছেলে সন্তানদের নিয়ে চিন্তিত হয়ে পড়ছে। এসব ঘটনায় সচেতনমহল মনে করে বিষাক্ত এসব কীটনাশক বিক্রেতাদের কীটনাশক বিক্রির ক্ষেত্রে আরো বেশি সচেতন ও সতর্ক হওয়া উচিত। পাশাপাশি উঠতি বয়সের এ সকল তরুণ-তরুণীদের মাঝে সামাজিকভাবে সচেতনতা বৃদ্ধিকল্পে প্রচার প্রচারণা খুবই জরুরি। তা-না হলে আত্মহত্যার এ প্রবণতা দিন দিন আরো বৃদ্ধি পেতে পারে।
শিরোনাম:
আরও সংবাদ
যুবদলের কেন্দ্রীয় কমিটিতে ফরিদগঞ্জের তারেকুর রহমান
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ পদ লাভ করেছেন... বিস্তারিত
চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে আগামীকাল কোরবানির ঈদ
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে আগামীকাল বুধবার চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে... বিস্তারিত
বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা
খোশ আমদেদ ঈদুল আজহা। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আগামী বৃহস্পতিবার ১০... বিস্তারিত
দোকানপাট ও শপিংমল খোলা রাখা নিয়ে বিদ্যুৎ বিভাগের…
ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে বলে জানিয়েছে বিদ্যুৎ... বিস্তারিত
আজ নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ
সংসদ সদস্যদের ভোটে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপির সাবেক মহাসচিব ও... বিস্তারিত
১৭ থেকে ২১ শতাংশ বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব…
দেশে বিদ্যুতের ঘাটতির লোকসান কমাতে পাইকারি বিদ্যুতের দাম বাড়াতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি... বিস্তারিত
সারা দেশে বজ্রাঘাতে ১৪ জনের প্রাণহানি
দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বজ্রাপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। গাইবান্ধায় ৫ জন,... বিস্তারিত
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নিয়ম কানুনে। দীর্ঘদিনের প্রশ্নপত্র ফাঁস, নকল ও... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

