
কুমিল্লা জেলার মুরাদনগরে সাড়ে সাত মাস পর সৌদি প্রবাসী ময়নাল হোসেনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে গোয়েন্দা পুলিশ জেলার মুরাদনগর উপজেলার আন্দিকোট ইউনিয়নের জাড্ডা হাহাতি খাল থেকে মরদেহ উদ্ধার করে।
এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) আলী আশ্রাফ ভূইয়া, নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আলী আজগর, ডিবির ওসি একেএম মঞ্জুর আলম, বাঙ্গরা থানার ওসি মোয়াজ্জেম হোসেন ও মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবির এসআই সহিদুল ইসলাম।
মরদেহ উদ্ধারের সময় ওই প্রবাসীর ২ ঘাতক বদি ডাকাত ও বাবু মিয়া সেখানে উপস্থিত ছিল। মরদেহের উদ্ধারের খবর শুনে আশপাশের এলাকার কয়েক হাজার নারী-পুরুষ সমবেত হয়। মরদেহ দেখতে এসে ময়নালের মা ও বোনসহ স্বজনরা কান্নায় ভেঙ্গে পড়েন।
মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবির এসআই সহিদুল ইসলাম জানান, গত ১২ জুন কসবা থেকে প্রবাসী ময়নালের ঘাতক মযরাদনগর উপজেলার জাড্ডা গ্রামের সোনা মিয়া পুত্র বদি আলম ওরফে বদি ডাকাত (৩৫) এবং একই উপজেলার সোনারামপুর গ্রামের চারু মিয়ার পুত্র বাবু মিয়াকে (২৫) গ্রেফতারের পরই তারা লাশ গুম করার স্থানটি সনাক্ত করা হয়।
পরে মরদেহ উদ্ধারে রোববার আদালতে আবেদন করলে আদালত মরদেহ উদ্ধার ও ময়নাতদন্ত করতে ফরেনসিক বিভাগকে ৩ সদস্যের মেডিকেল বোর্ড গঠনের নির্দেশ দেয়
