
শাহরিয়ার খাঁন কৌশিক ॥
চাঁদপুরে মেঘনা নদীতে কয়লা সহ বিছমিল্লাহ নামে একটি ট্রালার ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। বুধবার রাতে ৮টায় নদীতে হটাৎ প্রচন্ড ঝড় শুরু হলে চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার একলাছপুর নামক স্থানে কয়লা সহ ট্রলারটি ডুবে যায়। এতে প্রায় ২০ লক্ষ টাকা ক্ষতি সাধন হয়েছে বলে মালের মালিক তাজুল ইসলাম জানিয়েছেন।
জানা যায়, গত বুধবার বিকেলে নারায়নগঞ্জ থেকে প্রায় ৫০ টন কয়লা লোড করে চাঁদপুরের উদ্দেশ্যে রওনা হয়। বিছমিল্লাহ নামে ট্রালারটি মতলব উত্তর একলাছপুর আসার পর ঝড়ের কবলে পরে। এ সময় ট্রলারে পানি উঠে গেলে কয়লা সহ নদীতে নিমজ্জিত হয়।
বৃহস্পতিবার সকাল থেকে ঘটনাস্থলে ট্রলারের সন্ধানে ডুবুরি পানিতে নেমে খোঁজ করতে শুরু করে। অবশেষে দুপুরে ট্রলারের সন্ধান পাওয়ার পর ট্রলারটি নদী থেকে উঠানোর জন্য চেষ্টা করে।
কয়লার মালিক তাজুল ইসলাম জানায়, বিছমিল্লাহ নামে একটি ট্রালার ভাড়া নিয়ে নারায়নগঞ্জ থেকে কয়লা লোড করে চাঁদপুরের উদ্দেশ্যে রওনা হয়। রাতে ঝড়ের কবলে পরে হট্রাৎ ট্রলারটি পানিতে তলিয়ে যায়। ঘটনার সময় ট্রলারে থাকা ২ জন আহত হয়েছে। এতে করে ট্রলার ও কয়লা সহ প্রায় ২০ লক্ষ টাকা ক্ষতি হয়েছে। ট্রলারটি উদ্ধার কাজ চলছে। এই ঘটনাটি নৌ-পুলিশকে জানানো হয়েছে। কিন্তু তাদের পক্ষ থেকে কোন সহযোগিতা পাওয়া যায়নি।
