চাঁদপুরে লাইসেন্স বিহীন ও চোরাই সিএনজি ব্যাপক বৃদ্ধি পেয়েছে। সিএনজির লাইসেন্স বর্তমানে না দেওয়াতে চোরাই সিএনজি ও অনান্য জেলার নামের লাইসেন্স লাগিয়ে সিএনজি চাঁদপুর শহরে চলাচল করছে। ট্রাফিক পুলিশের নাকের ডগায় দিয়ে এই সব সিএনজি গুলো চলাচল করলেও তারা দেখেও না দেখার ভান করছে। কারণ প্রতিমাসে সিএনজি প্রতি মাসোয়ারা ৪০০টাকা ও লাইসেন্স বিহীন সিএনজি থেকে ৮০০ থেকে ১ হাজার টাকা নেওয়ায় সিএনজি চলাচল করতে কোন বাধা বিপত্তি হচ্ছে না জানিয়েছেন সিএনজি চালকরা। অদক্ষ চালকের বেপরোয়া চালানোর কারণে শহরে ঘটছে বড় ধরণের দুঘর্টনা। অসহায় যাত্রীরা মধ্যে জীবনে পঙ্গুত্ব বরন করছে আবার কেউ হারানে তাদের জীবন। প্রতিদিন চাঁদপুরে কোন না কোন জায়গায় সিএনজি ও অটোরিক্সা দুর্ঘটনার কবলে পরে আহত হয়ে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল সহ অনান্য হাসপাতালে এসে ভর্তি হচ্ছে। ঈদুল ফিতরে আগে ও পরে লাগাধারা সিএনজি দুর্ঘটনায় প্রায় শতাধিক যাত্রী বর্তমানে চাঁদপুর সদর হাসপাতাল সহ ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সিএনজি দুর্ঘটনার বেশিরভাগ চালকদের নেই কোন ড্রাইভিং লাইসেন্স। এগুলোর মধ্যে বেশির ভাগ সিএনজি নেই কোন লাইসেন্স। ট্রাফিক পুলিশদের মাসিক মাসোয়ারা দিয়ে তার দেধারছে চাঁদপুর শহরে ব্যাপরোয়াভাবে সিএনজি চালাচ্ছে। লাইসেন্স বিহীন সিএনজি কারণে চাঁদপুরে যানযটের মাত্রা পূর্বের চেয়ে বৃদ্ধি পেয়েছে। কারণ তারা শহরে প্রধান প্রধান সড়কে পাশে থামিয়ে সিএনজিতে যাত্রী উঠা নামা করছে। এছাড়া চাঁদপুর শহরের শপথ চত্ত্বর মোড়, ছায়াবাণী মোড়, মিশন রোড মোড়, বাসষ্ট্যান্ড, পালেবাজার বিজ্রের গোড়া, হকার্স মার্কেটের সামনে সড়কে সিএনজি ষ্ট্যান্ড পরিণত করে যাত্রীদের উঠানামার কারণে যানযটনের মাত্রা দিন দিন বেড়েই চলছে। চাঁদপুরে এসকল লাইসেন্স বিহীন সিএনজির চালকরা ছিনতাইকারী চক্রের সাথে আৎআৎ সম্পর্ক রেখে যাত্রীদের কাছ থেকে সস্বর্স লুটে নিচ্ছে। ঈদুল ফিতরে সিএনজিতে ব্যাপক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। দূরদুরান্তের যাত্রীদের টার্গেট করে ছিনতাই চক্ররা ছিনতাই করছে। তাই থানা পুলিশের কাছে অসহায় যাত্রীরা অভিযোগ না করায় প্রসাশনও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছে না। গতকাল বৃহস্পতিবার দুপুরে হাইমচর থেকে একটি লাইসেন্স বিহীন সিএনজি যাত্রী নিয়ে চাঁদপুর আসার পথে লক্ষীপুর এলাকায় আসলে বেপরোয়া গতিতে চালানোর কারণে রাস্তার পাশেই উল্টে গিয়ে সিএনজিতে থাকা শিশু ও মহিলা সহ মোট ৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যে মাদুস খান ও মোক্তার আহমেদ গাজী দুজনকেই চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে এনে ভর্তি করানো হয়েছে। বুধবার বিকেল ৫টায় বিষ্ণুপুর ইউনিয়নের সফরমালিতে সিএনজি ও অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে ৩জন গুরুত্বর আহত হয়েছে। আহতদের মধ্যে রিয়াদ (১৮) ও নবীর হোসেন বর্তমানে ঢাকা মেডিকেল হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। চাঁদপুরে চোরাই সিএনজি ও লাইসেন্স বিহীন সিএনজি উপর ভ্রাম্যমান আদালত অভিযান চালালো প্রয়োজন মনে করে সচেতন মহল। কারণ এইসব সিএনজিগুলো চাঁদপুরে চলাচল কমে গেলে দুর্ঘটনা ও ছিনতাই অনেকাংশ হ্রাস পাবে। ট্রাফিক পুলিশ যদি তাদের দায়িত্ব ঠিকমত পালন কললে ও চাঁদপুরের প্রধান প্রধান সড়কে ভাসমান সিএনজি ষ্ট্যান্ড উচ্ছেদ করলে তাহলে যানযটের মাত্রাও কমে যাবে।
শিরোনাম:
আরও সংবাদ
যুবদলের কেন্দ্রীয় কমিটিতে ফরিদগঞ্জের তারেকুর রহমান
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ পদ লাভ করেছেন... বিস্তারিত
চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে আগামীকাল কোরবানির ঈদ
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে আগামীকাল বুধবার চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে... বিস্তারিত
বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা
খোশ আমদেদ ঈদুল আজহা। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আগামী বৃহস্পতিবার ১০... বিস্তারিত
দোকানপাট ও শপিংমল খোলা রাখা নিয়ে বিদ্যুৎ বিভাগের…
ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে বলে জানিয়েছে বিদ্যুৎ... বিস্তারিত
আজ নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ
সংসদ সদস্যদের ভোটে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপির সাবেক মহাসচিব ও... বিস্তারিত
১৭ থেকে ২১ শতাংশ বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব…
দেশে বিদ্যুতের ঘাটতির লোকসান কমাতে পাইকারি বিদ্যুতের দাম বাড়াতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি... বিস্তারিত
সারা দেশে বজ্রাঘাতে ১৪ জনের প্রাণহানি
দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বজ্রাপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। গাইবান্ধায় ৫ জন,... বিস্তারিত
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নিয়ম কানুনে। দীর্ঘদিনের প্রশ্নপত্র ফাঁস, নকল ও... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

