শাহারিয়ার খান কৌশিক ॥
চাঁদপুর সদর উপজেলার ১০নং লক্ষ্মীপুর মডেল ইউনিয়নে সিএনজি দুর্ঘটনায় শিশু ও মহিলা সহ মোট ৫ জন আহত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় লক্ষ্মীপুর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের হামিদ মাষ্টারের বাড়ির সামনে বেড়ি বাধের উপর এই দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে এনে ভর্তি করায়। ঘটনার বিবরণে জানা যায়, হাইমচর আলগী থেকে যাত্রী নিয়ে লাইসেন্স বিহীন সিএনজিটি চাঁদপুরের দিকে রওনা হয়। এসময় হরিণা থেকে মোক্তার আহমেদ গাজী তার শিশু সাকিব (৬) কে ভাঙ্গা পাল্টাার করার জন্য তার স্ত্রী কে নিয়ে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে রওনা হয়। সিএনজি চালক জুয়েল, বেপরোয়া গতিতে চালিয়ে শ্রীরামপুর গ্রামের হামিদ মাষ্টারের বাড়ির সামনে আসলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এসময় গাড়িতে থাকা যাত্রী লক্ষীপুর খান বাড়ির মাসুদ খান (২৫), হরিণা মোক্তার আহমেদ গাজী (৩৬), শিশু সাকিব (০৬) সিএনজি চালক জুয়েল সহ ৫ জন গুরুত্বর আহত হয়েছে। আহতদের মধ্যে মোক্তার গাজী ডান পা ও মাসুদ খানের ডান হাত ভেঙ্গে যায়। এদিকে দুর্ঘটনার পরপরই স্থানীয়া আহতদের হাসপাতালে পাঠিয়ে দেওয়ার পর লাইসেন্স বিহীন সিএনজিটি ইউনিয়ন পরিষদে এনে আটকে রাখে।

