চাঁদপুরে সাবেক কমিশনার ও জাতীয় পাটির নেতা মনিরুজ্জামান বাচ্চুর অকাল মুত্যু
আগামীকাল বাদ জোহর পুরানবাজার ঐতিহাসিক বড় মসজিদে জানাজা
স্টাফ রিপোর্টার:॥ চাঁদপুর পৌর সভার ১নং ওয়ার্ডের সাবেক কমিশনার ও জাতীয় পাটির নেতা মো: মনিরুজ্জামান বাচ্চুর অকাল মৃত্যু হয়েছে। (ইন্নানিল্লাহে—–রাজেউন)। তিনি গতকাল শুক্রবার(৮সেপ্টেম্বর) রাতে ঢাকা মিরপুর-১১ নম্বরের ৯নংরোডস্থ ৩নং বাসায় অসুস্থ্য হয়ে পড়লে তাকে তাৎক্ষনিক পঙ্গু হাসপাতাল সংলগ্ন নিওরোসাইন্স কার্ডিওলজিস্ট ইনস্টিটিটিউটে ভর্তি করান হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকাল সারে ১১টায় তিনি মস্তিকে রক্তক্ষনের (ব্রেন স্টোক) ফলে মৃত্যু বরন করেন। মৃত্যুকালে তার বয়স হয়ে ছিল (৫২)বছর। মৃত্যু কালে তিনি স্ত্রী,১ছেলে,৪ভাই,৪বোন,অসংখ্য আত্বীয়,স্বজন,গুনগ্রাহি ও রাজনৈতিক জীবনের বন্ধুবান্ধব রেখে গেছেন। তার পিতা ছিলেন পুরানবাজার মাস্টার প্রিন্টাসের প্রতিষ্ঠাতা মরহুম আবদুল হাকিম ভুঁইয়া,মাতা মরহুম লুৎফা খাতুন। তার মৃতদেহ ঢাকা গ্রীনরোডস্থ ঢাকা সেন্টাল হসপিটাল হিমাগারে রাখা হয়েছে। মনিরুজ্জামান বাচ্চুর একমাত্র পুত্র মেহেদী জামান (হৃদয়) শনিবার রাত ১১টায় মালয়েশিয়া থেকে বাংলাদেশে আসবে। তার পর মরহুমের লাশ রোববার সকালে ঢাকা থেকে চাঁদপুর পুরানবাজার আনা হবে। রোববার বাদ জোহর পুরানবাজার ঐতিহাসিক বড় মসজিদে জানাজা নামাজ শেষে তাকে বাগাদী ভুঁইয়া বাড়ি পারিবারিক কবরস্থানে পিতা-মাতার পাশে দাফন করা হবে বলে জানিয়েছেন মরহুম মনিরুজ্জামান বাচ্চুর বড় ভাই মো: হারুনুর রশিদ। উল্লেখ্য,তিনি ১৯৮৮সালে পুরানবাজার ১নং ওয়ার্ড থেকে কমিশনার নির্বাচিত হয়ে ছিলেন।
