
রফিকুল ইসলাম বাবু, ॥ চাঁদপুর শহরের রহমতপুর আবাসিক এলাকায় পারিবারিক কলোহকে কেন্দ্র করে সালমা বেগম (২৩) স্বামী কর্তৃক গলায় শ্বাসরূদ্ধ করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর থেকে স্বামী আঃ গফুর (৪০) পলাতক রয়েছে। মঙ্গলবার দিনগত রাতে আনুমানিক ৩টার দিকে এই ঘটনা ঘটে। বুধবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় চাঁদপুর মডেল থানা পুলিশ রহমতপুর আ/এ ১২২নং বাসার ২য় তলা থেকে গৃহবধুর মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। সালমা শহরের মাদ্রাসা রোড এলাকার মৃত আঃ খালেকের মেয়ে। সালমার ছোট ভাই সাইফুল বেপারী জানান, তার বোনের সাথে আঃ গফুরের প্রায়দিনই ঝগড়া বিবাদ হতো। সাংসারিক অভাব অনটন থাকায় গফুর তান বোনকে চাপ প্রয়োগ করতো। গতকাল রাতেও বাক বিতন্ডা হয়। পাশের রুমেই সাইফুল ঘুমিয়ে ছিলো। সকালে ঘুম থেকে উঠে দেখে তার বোনের মৃতদেহ ফ্লোরে পড়ে আছে। পরে পাশ্ববর্তী লোকদের জানালে মডেল থানা পুলিশকে সংবাদ দেয়া হয়। পুলিশ এসে সালমার মৃতদেহ ময়না তদন্তের জন্য থানায় নিয়ে যায়। ভোরেই তার ভগ্নিপতি আঃ গফুর বাসা থেকে পালিয়ে যায়। আঃ গফুর বাড়ী ফরিদগঞ্জ উপজেলার ভাটিয়ালপুর গ্রামে। সে একজন ক্ষুদ্র ফল ব্যবসায়ী। চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ জানান, সংবাদ পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। তদন্ত প্রতিবেদন আসলে প্রকৃত ঘটনা জানাযাবে।
শিরোনাম:
সোমবার , ২৭ এপ্রিল, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১৪ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
চাঁদপুর নিউজ সংবাদ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
