স্টাফ রিপোর্টার
মাকে মারধরের অপরাধে ফজলুল কাদের বাবু (৪০) নামে এক ছেলেকে ৭ বছরের সশ্রম কারাদ- ২ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৩ মাসের সশ্রম কারাদ-ে দ-িত করা হয়েছে। চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট চাঁদপুরের বিজ্ঞ বিচারক আতোয়ার রহমান গত ১৯ অক্টোবর সোমবার এ আদেশ দেন। দ-প্রাপ্ত বাবু বর্তমানে জেল হাজতে রয়েছে। তার বাসা শাহরাস্তি উপজেলা শহরের ভূঁইয়া বাড়িতে।
২০১৪ সালের ৭ ফেব্রুয়ারি রাত সাড়ে আটটায় ফজলুল কাদের বাবু তুচ্ছ ঘটনায় ৬০ বছরের বৃদ্ধ মা ফজিলতের নাহারকে বেদম মারধর করে। বাধা দিতে গেলে সে তার ছোট ভাই ফজলুল হক বিপু ও তার স্ত্রী নূরুন্নাহার সুমিকেও মারধর করে মারাত্মক আহত করে। পরে এলাকাবাসীর সহায়তায় ফজলুল কাদের বাবুকে পুলিশে সোপর্দ করা হয়। এ ঘটনার পরদিন ৮ ফেব্রুয়ারি শাহরাস্তি মডেল থানায় মা ফজিলতের নাহার বাদী হয়ে মামলা করেন। সেই থেকে বাবু জেল হাজতে রয়েছে। বিচারকের আদেশ অনুযায়ী ইতোমধ্যে যতদিন বাবু জেল খেটেছে তা ঘোষিত দ- থেকে মওকুফ হবে। মা ফজিলতের নাহারের প্রত্যাশা ছিলো, ছেলের যাবজ্জীবন কারাদ-।
বাদী পক্ষের আইনজীবীর দাবি, পেনাল কোড এর ৩২৬ ধারায় আনিত বিবাদীর বিরুদ্ধে অভিযোগ সাক্ষ্য প্রমাণ দ্বারা সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিজ্ঞ বিচারক নিরপেক্ষভাবে আদেশ দিয়েছেন।
উল্লেখ্য, দ-প্রাপ্ত বাবু চরম উশৃঙ্খল প্রকৃতির বেকার মানুষ ছিলো। এ অবস্থায় সে দু’টি বিয়ে করে। বাবুর অত্যাচার নির্যাতন সইতে না পেরে একে একে তার দু স্ত্রীই বিদায় হয়ে যায়।
