চাঁদপুর নিউজ রিপোর্ট
চাঁদপুর নৌ-সীমানায় মা ইলিশ রক্ষার্থে নিয়মিত অভিযানে আটক ১০ জেলেকে ১ বছর করে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
শুক্রবার (০১ অক্টোবর) বিকাল ৩টায় চাঁদপুর নৌ-পুলিশ ফাঁড়িতে ভ্রাম্যমান আদালত বসিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট লিটুস লরেন্স সিরান এ দন্ডাদেশ দেন।
দন্ডপ্রাপ্তরা হচ্ছেন: তালিমুদ্দিন মাল (৩০), স্বপন (১৮), জয়নাল আবেদীন (২৭), সাইফুল চোকদার (২৫), মেজবাহ উদ্দিন (৩৫), নাছির মিয়া (১৮), আক্তার হোসেন (২৫), জলিল (৫৫), সালাহ উদ্দিন (২৫) ও হাসম আলী বেপারী (২৫)।
নৌ-পুলিশ জানায়, সকাল থেকে বিকাল ৩টা পর্যন্ত অভিযান চালিয়ে মেঘনা নদীর তারাবুনিয়া এলাকা থেকে মা ইলিশ নিধনকালে পুলিশ এদেরকে আটক করে। এদের বাড়ী চাঁদপুর সদর ও শরীয়তপুর জেলার সখিপুর চরঞ্চালে।
চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা মো. সফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, দন্ডপ্রাপ্ত জেলেদের কারাগারে পাঠানো হয়েছে।

