
রফিকুল ইসলাম বাবু
চাঁদপুরে ৩৯৬৫ পিচ ইয়াবাসহ হাজেরা(৩০) নামের এক নারীকে আটক করেছে নৌ-পুলিশ। শুক্রবার রাত ১১টায় নৌ-টার্মিনালের টিকেট কাউন্টারের কাছে তল্লাশি কালে তাকে আটক করা হয়। হাজেরার বাড়ি কক্সবাজার। ইায়াবা গুলো বরিশাল নিয়ে যাওয়া হচ্ছিল।
হাজেরা জানায়, তার স্বামী মোহাম্মদ রফিক তাকে সঙ্গে করে বরিশাল যাচ্ছিল। ভোরে কক্সবাজার হতে বাস যোগে চট্টগ্রাম হয়ে চাঁদপুরে আসে বিকেলে। রাতে বরিশাল যাওয়ার জন্য লঞ্চ ঘাট আসলে তাদের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশির কথা বললে তার স্বামী তাকে রেখে পালিযে যায়। পড়ে পুলিশ তাদের সাথে একটি বালতিতে টিসু দিয়ে মোড়ানো অবস্থায় ৩৯৬৫ পিচ ইয়াবা উদ্ধার করে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
চাঁদপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আফজাল হোসেন জানান, জেলা পুলিশ ও নৌ-পুলিশ যৌথ অভিযানে এত বড় একটি চালান আটক হয়েছে। যাত্রীদের নিরাপত্তার জন্য জেলা পুলিশ-নৌ-পুলিশ নিয়মিত ঘাটে তল্লাশি চালিয়ে যাবে। যাতে যাত্রীরা নিরাপদে বাড়ি যেতে পারে।
শিরোনাম:
বুধবার , ১৫ এপ্রিল, ২০২৬ খ্রিষ্টাব্দ , ২ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
চাঁদপুর নিউজ সংবাদ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
