চাঁদপুুর শহরের মমিনপাড়া নিবাসী ও চাঁদপুুর পানি উন্নয়ন বোর্ডের সাবেক প্রকৌশলী ও চাঁদপুরস্থ প্রথম আলোর জেলা প্রতিনিধি আলম পলাশের পিতা আলহাজ্ব মোহাম্মদ আলী (৮৩) আর বেঁচে নেই। গতকাল শুক্রবার দুপুর ১টা ১০মিনিটের সময় বকুলবাগস্থ নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে….রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৭ ছেলে, ২ মেয়ে ও নাতি-নাতনীসহ আত্মীয়স্বজন রেখে গেছেন। তাঁর মৃত্যুর খবর শুনে চাঁদপুুর পৌরসভার ৯নং ওয়ার্ডের মমিনপাড়া এলাকায় শোকের ছায়া নেমে আসে।
গতকাল রাত সোয়া ১০টায় চাঁদপুুর সরকারি কলেজ মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় বিপুল সংখ্যক মুসলি্লর সমাগম হয়। পরে চাঁদপুুর পৌর কবরস্থানে দাফন করা হয়।
