তোমরা সুশিক্ষায় শিক্ষিত হয়ে আগামী দিনে এ দেশের নেতৃত্ব দিবে
,,,,,,,,,,,,,,,,,,,,, মোঃ কামরুজ্জামান মিন্টু
মোঃ জামাল হোসেন:-: শাহরাস্তির সুয়াপাড়া জি,কে উচ্চ বিদ্যালয়ে ২০১৭ইং সালের এস,এস,সি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০ টায় বিদ্যালয় মিলায়তনে এ অলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আখতার হোসেনের সভাপত্তিত্বে ও সিনিয়র শিক্ষক মোঃ সিরাজুল ইসলামের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মোঃ কামরুজ্জামান মিন্টু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ মোঃ শহিদ উল্যাহ, পৌরসভার মহিলা কাউন্সিলর লুৎফুন্নাহার, সহ- প্রধান শিক্ষক রুপনাথ চক্রবর্তী অভিভাবক সদস্য মোঃ দেলোয়ার হোসেন মোঃ কামরুল হাসান, মোঃ আবুল হোসেন এসময় উপস্থিত ছিলেন সাবেক অভিভাবক সদস্য মোঃ সেলিম, মোঃ আবুল কালাম সহ অভিভাবক শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্যে বলেন, তোমরা সুশিক্ষায় শিক্ষিত হয়ে আগামী দিনে এ দেশের নেতৃত্ব দিবে। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় অংশগ্রহন করতে হবে তাহলে তোমাদের মন বিকাশ ঘটবে। পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন আজকের এ বিদায়, বিদায় নয় এটি হলো তোমাদের শিক্ষার একধাপ পরিবর্তন। উচ্চ মাধ্যমিক পদার্পন করে ভালোভাবে লেখাপড়া করে দেশ ও জাতির উন্নয়নে কাজ করতে হবে।
