চাঁদপুরে পাঁচ দিনব্যাপি ডিজিটাল উদ্ভাবনি মেলার সফল সমাপ্ত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে চাঁদপুর ষ্টেডিয়ামের ভিআইপি প্যাভিলিয়নের হল রুমে পাঁচ দিনব্যাপি ডিজিটাল উদ্ভাবনি মেলা শুরু হয়েছিলো ১৮ মার্চ। । রোববার বিকাল ৫ টায় সমাপনি অনুষ্ঠানে সাবেক পররাষ্ট্র মন্ত্রী ডাঃ দিপুু মনি এমপি প্রধান অতিথির বক্তব্য রাখেন
তিনি বক্তব্যে বলেন, ডিজিটাল বাংলাদেশ এখন স্বপ্ন নয় বাস্তভ ভিশন টুয়েন্টি টুয়েন্টি ওয়ান এখন আর শ্লোগানে নয় বাস্তবে। বাংলাদেশ গড়ার যে স্বপ্ন শেখ হাছিনা দেশেছেন তা সজিব ওয়াজেদের মাধ্যমে তথ্য প্রযুক্তির মাধ্যমে বাস্তবায়ন করেছেন। নির্বাচনি ইশতেহারে নানা প্রতিশ্রƒতি দিয়ে থাকে, যা সব সময় পূরন হয়না। ১৯৪৯ সালে আওয়ামীলীগ প্রতিষ্ঠিত হওয়ার পর দলটি যা প্রতিষ্ঠিত দিয়েছে তা বাস্তবায়ন করেছে। ৫০ এর দশকে ও স্বাধিনতার পর আমাদের ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছিলো। রাষ্ট্রভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ হয়েছিলো আওয়ামীলীগের নেতৃত্বে। তিনি আরো বলেন আমি দিনের কর্মব্যাস্ততার পরেও ইন্টানেটের মাধ্যমে অনেক কিছুই দেখেছি ও বিশ্বের খোজ খবর নিয়েছি। এতে করেই বুঝা যায় পৃথিবী এখন আমাদের হাতের মুঠোয়। এ ডিজটাল উদ্ভাবনি মেলায় দাড়িয়ে আমি স্মরন করছি শেখ হাছিনাকে আর শ্রদ্ধা জানাই যার জন্ম না হলে এদেশ স্বাধীন হতো না, সেই জাতির পিতা শেখ মজিবুর রহমান ও শহীদ বীর মুক্তিযোদ্ধাদের। তথ্য প্রযুক্তি একজন মানুষকে যোগাযোগ স্থাপন করে নিজেকে দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে পারে।
আজকের বাংলাদেশে সকাল থেকে রাতে ঘুমাতে যাওয়া পর্যন্ত তথ্য প্রযুক্তি আমাদের এগিয়ে নিয়ে যাচ্ছে আগে লাইব্রেরীতে গিয়ে বই দেখে তথ্য সংগ্রহ করতে হতো। কিন্তু এখন মোবাইল থেকে ইন্টারনেট সার্স কর্ েআমরা তথ্য পেয়ে থাকি। এ তথ্য প্রযুক্তির মাধ্যমে আমাদের সন্তানেরা শিক্ষা গ্রহন করতে পারছে। তথ্য প্রযুক্তিতে নিত্য সঙ্গি করে এদেশকে সোনার বাংলা হিসেবে গড়ে তুলতে ভুমিকা রাখবে। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)মোঃ নূরুল্লাহ নূরীর সভাপতিত্বে ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাদিয়া জেরিনের পরিচালনায় সমাপনি অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পুলিশ সুপার মোঃ আমির জাফর, সাবেক পররাষ্ট্র মন্ত্রী ডাঃ দিপুু মনি এমপির একান্ত সচিব শাহিনুর শাহিন খান, চাঁদপুর প্রেসকাবের সাবেক সভাপতি শাহ মোহাম্মদ মাকছুদুল আলম,প্রেস কাবের সাধারন সম্পাদক রহিম বাদশা, চাঁদপুর কম্পিউটার সমিতির সভাপতি ফিরোজ আহমেদ সুমন। পরে কুইজ প্রতিযোগীতার বিজয়ী ছাত্রছাত্রী ও ডিজিটাল উদ্ভাবনি মেলায় অংশগ্রহনকারি প্রতিষ্ঠানগুলো এবং তথ্যসেবা কেন্দ্র, যেসব বিদ্যালয়ে মাল্টিমিডয়া কাশ সফলভাবে হচ্ছে তাদের মাঝে পুরষ্কার ও সনদ বিতরন করা হয়।
শিরোনাম:
বুধবার , ২৩ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিষ্টাব্দ , ৮ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

