শাহরিয়ার খাঁন কৌশিক।। চাঁদপুরে ৫ বছরের সাজা পাপ্ত আসামি ও ইয়াবা গাঁজা সহ ৬ জন আসামী আটক করেছে মডেল থানা পুলিশ।
বুধবার ভোরে মডেল থানা পুলিশের পৃথক অভিযানে শহরের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে আটক করে।
এসআই বিপ্লব সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ৫ বছরের সাজা পাপ্ত আসামী শাহমাহমুদপুর ইউনিয়নের ছলেমান খাঁনের ছেলে ইয়াছিন খাঁন(২৮)কে আটক করে।
এছাড়া মডেল থানার পৃথক অভিযানে এসআই রেজাউল করিম বিষ্ণনদীর ফজল গাজীর ছেলে ফারুক গাজী(২৮), শহরের জামতলার মৃত আবুল কাসেম খাঁনের ছেলে ফয়সাল খাঁন(২৭) কে ১০ পিছ ইয়াবা সহ ও বিষ্ণনদী রফিক গাজির ছেলে সুরুজ গাজিকে আটক করে।
এসআই মফিজুল ইসলাম অভিযান চালিয়ে গাজিপুর জেলার হাড়ভাঙ্গা থানার হাবিবুর রহমানের ছেলে রোমান সরকার(২৮)কে ৯ পিচ ইয়াবা সহ আটক করে।
এসআই জাহিদ হাসান পৌরসভার ১৪ নং ওয়ার্ড দাসদী গ্রামে অভিযান চালিয়ে পিতা মৃত মালেক পালওয়ান ছেলে মোঃ তানভির পালওয়ান(২৫) ৫০ গ্রাম গাঁজা সহ আটক করে।
মডেল থানার ওসি তদন্ত মাহবুব রহমান মোল্লা জানায়, চাঁদপুর থেকে মাদক নিমূল করার লক্ষে পুলিশ সুপার জিহাদুল কবির পিপিএম এর নির্দেশে সদরের বিভিন্ন জায়গায় অভিযান চালানো হয়েছে। তার ধারাবাহিকতায় শহরের বিভিন্ন জায়গায় থেকে ৫ বছরের সাজা পাপ্ত আসামি ও ইয়াবা গাঁজা সহ ৬ জন আসামী আটক করেছে। এই অভিযান অব্যাহত থাকবে।
আটককৃতদের বিরুদ্ধে মডেল থানায় পৃথক মাদক মামলা দায়ের করা হয়েছে।বুধবার দুপুর ২ টায় আটককৃতদের পুলিশ আদালতে প্রেরন করলে তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরন করা হয়েছে। ৫ বছরের সাজা পাপ্ত আসামি ও ইয়াবা গাঁজা সহ ৬ জন আসামী আটক করেছে। এই অভিযান অভ্যাহত থাকবে।
শিরোনাম:
বৃহস্পতিবার , ২৯ অক্টোবর, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১৪ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
