আজ চাঁদপুর নিউজ এর জন্মদিন। একটা সময় চাঁদপুর জেলায় অনলাইন পোর্টাল গুলো বর্তমান সময়ের মত এত রমরমা অবস্থায় ছিল না। ঠিক সেই সময় হতে অদ্যবদি চাঁদপুরবাসীর কাছে প্রতিদিন এর তাজা খবর সরবরাহ করেছে অনলাইন চাঁদপুর নিউজ। অজস্র মানুষের ভালবাসাই চাঁদপুর নিউজের পথচলার অনুপ্রেরনা। সামাজিক সচেতনতা এবং নিউজের আপডেট পেতে ফেসবুকে আমাদের ফলো করেছেন লক্ষাধিক+ ফ্যান। যারা প্রতিনিয়ত কমেন্টস এবং শেয়ারিং এর মাধ্যমে চাঁদপুর জেলার ঘটনাবলীর বিচার বিশ্লেষণ করে থাকেন।
২০১১ সালের এই দিনে যাত্রা শুরু করে এই সংবাদমাধ্যমটি বেশ জনপ্রিয়তা পেয়েছে। অনলাইন নিউজ বিষয়টিকে সাধারণ মানুষের কাছে জনপ্রিয় করতে চাঁদপুর নিউজ গত সাত বছর কাজ করে যাচ্ছে। জন্মদিনে শুভেচ্ছা চাঁদপুর নিউজ।
চাঁদপুর নিউজ গত ৭ বছরে নিজেকে বিকশিত করেছে নানাভাবে। প্রযুক্তিকে সঙ্গে নিয়ে, নতুন চিন্তা, নতুন উদ্ভাবনী উদ্যম নিয়ে নিজেকে সে অপরিহার্য করেছে দূরের ও কাছের সবার কাছে। এভাবে চাঁদপুর নিউজ এখন বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা বাংলাভাষী চাঁদপুর জেলার পাঠকের কাছে এক ঘরোয়া নাম।
চাঁদপুর নিউজের সবচেয়ে বড় শক্তি এর তারুণ্য। এখানে যারা কাজ করেন তাদের প্রায় অধিকাংশই তরুণ। এরা মেধাবী, প্রযুক্তিমনস্ক, চিন্তায় প্রাগ্রসর, আধুনিক, পরিশ্রমী আর নিরলস। আগামী দিনে এই তরুণ সংবাদকর্মীরা চাঁদপুর নিউজকে আরও বেশি অনিবার্য করে তুলবেন। আরো বেশি সফলতার শিখরে নিয়ে যাবেন, এই আমাদের প্রত্যাশা।
চাঁদপুর নিউজের প্রতিষ্ঠাতা মোঃ জিহাদুল ইসলাম শরীফ এবং সম্পাদক ডাঃ এস জামান পলাশ এর সুযোগ্য পরিচালনায় চাঁদপুর নিউজ মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে। আমরা জানি, সামাজিক দায়বদ্ধতার কারনেই এই দুজন মানুষ পত্রিকাটি চলমান রেখেছেন এবং বিভিন্ন সময় শীতবস্ত্র, বই বিতরণ, অসহায় মানুষের পাশে দাড়িয়েছেন। আমরা এই দুজন মানুষের জন্যও দোয়া করবো।
