চাঁদপুর এই প্রথম জেলা ডিবি পুলিশ ৬ হাজার পিচ ইয়াবা সহ ১ যুবককে আটক করতে সক্ষম হয়েছে। সোমবার আটক ইমরান হোসেনকে আদালতে প্রেরন করলে তার জামিন না মঞ্জুর কওে জেল হাজতে পাঠানো হয়েছে। ৩০ লক্ষ টাকার বড় ইয়াবার চালান সহ ১ জনকে ডিবি পুলিশ আটক করলেও মূল হোতারা রয়েছে অন্তরালে। রোববার রাত সাড়ে ৮ টায় ঘোষেরহাট এলাকায় ডিবির এস আই সিরাজুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে যাত্রীবাহি বোগদাদ বাসে (ঢাকা মেট্রো ১৪-৭২৫৪) ইমরান হোসেন (২৮ ) কে আটক করা হয়। তার বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া এলাকায়। অটক ইমরান হোসেন জানান, ইয়াবাগুলো কক্সবাজারের শরীফুল ইসলামের কাছ থেকে ঢাকা নেওয়ার জন্য চাঁদপুরে নিয়ে আসছিলেন। তিনি ইয়াবাগুলো ঢাকার নীলক্ষেত এলাকার বিল্লালের কাছে নিয়ে বিক্রি করার কথা ছিলো। গত সপ্তাহে খবর পেয়ে ঢাকার নীলক্ষেত এলাকার বিল্লাল চাঁদপুরের রাস্তা দেখিয়ে দিয়ে ইয়াবা নিয়ে আসার জন্য বলে। এদিকে চাঁদপুর দিয়ে বিভিন্ন জেলায় পাচার হচ্ছে মাদকের বড় চালান। মাদক ব্যবসায়িরা বিভিন্ন কৌশল অবলম্ভন করে মাদকের চালান পাচার করছে।
উল্লেখ্য চাঁদপুরে এই প্রথম ৬ হাজার পিচ ইয়াবা উদ্ধার করলো ডবি পুলিশ।

