
রফিকুল ইসলাম বাবু ঃ
নি¤œমানের নষ্ট ইউরিয়া সার নিয়ে বিপাকে পড়েছে চাঁদপুরের ব্যবসায়ী ও কৃষকরা। গত কয়েকদিন ধরে এসব সার চাঁদপুর জেলা শহরসহ বিভিন্ন স্থানে ডিলারদের কাছে পাঠানো হলেও সার পেয়ে হতাশ ও ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন ব্যবসায়ীরা। চাঁদপুর জেলার জন্য ডিসেম্বর ও জানুয়ারি মাসের বরাদ্দকৃত ৬ হাজার ১শ’ ১৭ টন ইউরিয়া সারই নষ্ট। এসব সার নিয়ে বিপাকে রয়েছেন ব্যবসায়ীরা। কারণ, নষ্ট সার জমিতে ব্যবহারের অযোগ্য হওয়ায় কৃষকরাও তা নিচ্ছে না। গত ১৫ ফেব্রুয়ারি থেকে চাঁদপুরে ডিসেম্বর ও জানুয়ারি মাসের বরাদ্দকৃত সার জেলার ১শ’ ৬ জন ডিলারের জন্য আসা শুরু করে। নিয়ম অনুযায়ী এসব সার আশুগঞ্জ থেকে আসার কথা থাকলেও তা এখন চট্টগ্রামের কালুরঘাট বাফার গোডাউন থেকে পাঠানো হচ্ছে। আশুগঞ্জের সার ভালো হওয়ায় সেখান থেকে সার পাঠানোর জন্য বলা হয়। কিন্তু তা না করে চট্টগ্রামের কালুরঘাট বাফার গোডাউন থেকে চায়না থেকে আমদানিকৃত নি¤œমানের নষ্ট সার নিষেধ করা পরও চাঁদপুরে পাঠানো হয়েছে।
