অভিজিত রায় ॥
চাঁদপুর পুরাতন আদালত পাড়া শ্রীশ্রী ঠাকুর স্বরূপানন্দের জন্মভূমি অযাচক আশ্রমে ভারতের দিল্লী অখণ্ডমন্ডলীর সহ-সভাপতি এবং ভারতের প্রখ্যাত চিকিৎসাবিজ্ঞানী অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সাইন্স ল্যাবরেটরী মেডিসিনের প্রফেসর ও বিভাগীয় প্রধান ডাঃ অশোক কুমার মুখোপাধ্যায়কে চাঁদপুর অযাচক আশ্রমের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। ২০ ডিসেম্বর মঙ্গলবার দুপুর ১২টায় অযাচক আশ্রম প্রাঙ্গণে এই সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চাঁদপুর অযাচক আশ্রমের অধ্যক্ষ কবিরাজ সুখরঞ্জন ব্রহ্মচারীর সভাপতিত্বে সংবর্ধিত ও প্রধান অতিথির বক্তব্য রাখেন ডাঃ অশোক কুমার মুখোপাধ্যায়। এ সময় তিনি বলেন আমি এখানে আসিয়াছি প্রভুর জন্মভূমি দর্শনের জন্য, সংবর্ধনা পাওয়ার জন্য নয়। শিক্ষার্থীরা শিক্ষা জীবন থেকেই চরিত্র গঠন পারে, সেজন্যই ঠাকুর স্বরূপানন্দ চরিত্র গঠন আন্দোলন শুরু করেন। তিনি ঘোড়ামারা এলাকায় প্রথম এই চরিত্র গঠন আন্দোলন কার্যক্রম শুরু করেন। এক সময় বিশ্ববাসী মাল্টি কথাটি বিশ্বাস করত না। আর এখন সেই শব্দটি ডিকশনারীতে চলে এসেছে। বিজ্ঞানীরা এই শব্দটি বিশ্বাস করত না। আর এখন তারা তা ব্যবহার করে থাকেন। চিকিৎসার সাথে অখণ্ডের অনেক সম্পর্ক রয়েছে। মন থেকে বেশির ভাগ রোগের সৃষ্টি হয়ে থাকে। অনেকে বলে, প্রাণের সমস্যা দেখা দিলে রোগ সৃষ্টি হয়। সব জিনিসকেই ধরে রেখেছে চেতনা। একটি শিশুকে যদি খারাপ কিছু দেখানো হয়, তাহলে তার মস্তিষ্কে সমস্যা সৃষ্টি হয়ে থাকে। মন, প্রাণ ও আত্মা এই তিনটি থেকে রোগের সৃষ্টি হয়। তিনি আরো বলেন, বাবা মনি আর মা মনির মধ্যে কী সম্পর্ক রয়েছে তা জানতে হলে অখণ্ডমন্ডলেশ্বরে সকলকে আসতে হবে। আমি ঘরে বসে বই পড়ে অনেক জ্ঞান অর্জন করতে পারি, কিন্তু আশ্রমে না গেলে ধর্মীয় জ্ঞান অর্জন করা যায় না। তিনি আরো বলেন, স্বরূপানন্দ বলেছিলেন আমাকে ভগবান বলে ছোট করো না। মানুষ বলে ডেকো। তাহলে আমি অনেক বড় হতে পারব। তেমনিবভাবে আমরা সবাই যদি অখণ্ডমন্ডলেশ্বরের সকল আচার-অনুষ্ঠান একত্রে পালন করি তাহলে আমাদের শুভ বুদ্ধির উদয় ঘটবে। এ সময় আরো বক্তব্য রাখেন, সম্মিলিত অখণ্ডমন্ডলেশ্বরের সভাপতি অশোক, সাধারণ সম্পাদক সুরেশ মজুমদার, ট্রাস্ট সদস্য তপন চন্দ্র দাস, দুলাল চন্দ্র দাস, গৌতম সাহা, প্রশান্ত কুমার দে, হাইমচর উপজেলা পুজা পরিষদের সভাপতি বিবেক মজুমদার, সাংবাদিক বিমল চৌধুরী, সম্মিলিত সাংস্কৃতিক জোট জেলা শাখার সভাপতি তপন সরকার, মুক্তিযোদ্ধা বাসুদেব মজুমদার, রোটারিয়ান বাবু লাল কর্মকার ও মানিক রায় প্রমুখ।
