রফিকুল ইসলাম বাবু॥ ২২ দিন নিষেধাজ্ঞা শেষে আজ সোমবার প্রথম প্রহর থেকে পদ্মা-মেঘনা নদীতে ইলিশ শিকারে নামবে জেলেরা। ইতোমধ্যে জেলার ৪ উপজেলার জেলেরা ৫১ হাজার নিবন্ধিত জেলে জাল ও নৌকা নিয়ে প্রস্তুত রয়েছে। রোববার চাঁদপুর সদর উপজেলা ও হাইমচর উপজেলার চরভৈরবী পর্যন্ত নদী উপকূলীয় এলাকায় গিয়ে দেখাগেছে ইলিশ আহরণের জন্য জাল প্রস্তুত করতে ব্যস্ত রয়েছেন। আবার অনেকে তাদের নৌকাগুলো ঠিকঠাক করছেন। ইলিশ প্রজনন রক্ষায় চলতি মাসের ৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত পদ্মা-মেঘনা নদীতে ইলিশ সকল ধরনের মাছ আহরণ, ক্রয়-বিক্রয়, মওজুদ ও পরিবহন নিষিদ্ধ করে সরকার। মা ইলিশ নিরাপদে ডিম ছাড়ার জন্য জেলার মতলব উত্তরের ষাটনল থেকে লক্ষ্মীপুর জেলার চর আলেকজেন্ডার পর্যন্ত ১শ’ কিলোমিটার এলাকাকে অভয়াশ্রম ঘোষণা করা হয়।
শিরোনাম:
বৃহস্পতিবার , ২৭ আগস্ট, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১২ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
- হোম
- /
- চাঁদপুর সদর
- /
- চাঁদপুর সোমবার থেকে পদ্মা-মেঘনা ইলিশ শিকারে নামবে জেলেরা
আরও সংবাদ
যুবদলের কেন্দ্রীয় কমিটিতে ফরিদগঞ্জের তারেকুর রহমান
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ পদ লাভ করেছেন... বিস্তারিত
চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে আগামীকাল কোরবানির ঈদ
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে আগামীকাল বুধবার চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে... বিস্তারিত
বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা
খোশ আমদেদ ঈদুল আজহা। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আগামী বৃহস্পতিবার ১০... বিস্তারিত
দোকানপাট ও শপিংমল খোলা রাখা নিয়ে বিদ্যুৎ বিভাগের…
ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে বলে জানিয়েছে বিদ্যুৎ... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
