
রফিকুল ইসলাম বাবু ॥
জেলার হাজীগঞ্জ থানা পুলিশের বিশষ অভিযানে ইয়াবাসহ দুই যুবককে আটক করা হয়েছে। রাতে পৌর এলাকার আলীগঞ্জ মমিন রোডস্থ কংগাইশ গ্রামের মুন্সি বাড়ী থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, উপজেলার ৯ নং গর্ন্ধব্যপুর ইউনিয়নের পালিশারা গ্রামের বর্তমানে পৌরসভাীন মকিমাবাদ ৬নং ওয়ার্ডের বাসিন্দা আবুল কালাম আজাদের ছেলে আবু বকর ছিদ্দিক ওরফে রনি (২৭), ৯নং ওয়ার্ড কংগাইশ গ্রামের শহীদ উল্যাহ’র ছেলে নাদিম উল্যাহ (২৮)। হাজীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাবেদুল ইসলাম বলেন, কয়েকমাস তাদের নজরদারীর পর ঝড়-বৃষ্টি উপেক্ষা করে আটক করতে সক্ষম হয়েছি। এই অভিযানে ৫ জন অফিসার সহ ২০জন পুলিশ অংশ নেয়। আটকৃত দুই যুবকের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। ওই রাতেই রান্ধুনীমূড়া গ্রামের শাহ্ আলম ওরফে লাদেনের ছেলে ডাকাত সর্দার শাহাদাত হোসেনকে আটক করা হয়।
