চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়নের সেনগাঁও গ্রামে গরু চোর সন্দেহে স্থানীয় এলাকাবাসি কর্তৃক মোস্তফা (৪৫) নামে একজনকে জখমের পর কাদাপানিতে ডুবিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া যায়।ঘটনা সর্ম্পকে জানার জন্য ৫ জনকে পুলিশ সুপারের অফিসে আনা হয়েছে।ঘটনাটি ঘটেছে রবিবার গভীর রাতে মধ্য সেনগাঁও সিংয়ের বাড়ির কাছে। খবর পেয়ে চাঁদপুর মডেল থানা পুলিশ আজ মঙ্গলবার সকালে নিহত মোস্তফার লাশ ডোবা থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। ঘটনার বিবরনে জানাযায়, শাহমাহমুদপুর ইউনিয়নের ৩ নং কেতুয়া এলাকার ইসলামিয়া দাখিল মাদ্রাসা সংলগ্ন মৃত ইসমাইল হোসেনের ছেলে মোস্তফা পেশায় কাঠমিস্ত্রি। সে সোমবার রাতে মধ্য সেনগাঁও এলাকা দিয়ে তার নিজগ্রাম কেতুয়ার দিকে যাওয়ার সময় কালুমিস্ত্রীর বাড়ির কাছে গেলে সেনগাঁও এলাকার কয়েকজন যুবক তাকে গরু চোর সন্দেহ করে প্রচন্ড মারধর করে। এরপর মোস্তফার দেহ গুম করে ফেলার উদ্দেশে তাকে কাদা পানিতে ডুবিয়ে হত্যা করা হয়েছে বলে ঘটনাস্থল পরিদর্শনকারী কর্মকর্তা ধারনা করেন। এ ঘটনায় স্থানীয় সেনগাঁও এলাকার আব্দুল খালেক পাটওয়ারীর স্ত্রী আনোয়ারা বেগম জানান,সোমবার রাত আনুমানিক ১টা থেকে দেড়টার দিকে তাদের বাড়ির কাছে মমিনের ঘরের পাশের কচুরি ক্ষেতের কাছ থেকে বাবারে বলে দুটি চিৎকার শুনতে পায়। এর পর কোন একজনকে প্রচন্ড মারধরের শব্দ শুনেন। এরবেশি কিছু তিনি বলতে পারেনি। এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন এলাকাবাসি জানান, কালু মিস্ত্রীর বাড়ি সহ এ এলাকায় আগেও নিহত মোস্তফাকে চোর সন্দেহে মারধর করেছে। ঘটনার দিন রাতে কালু মিস্ত্রির বাড়ির রহিম পাটওয়ারীর ছেলে আব্দুল কাদির, ছলেমানের ছেলে ইমাম, আইয়ব আলীর ছেলে শাহজাহান,ফজলুর ছেলে সহ আরো ৭ থেকে ৮ জন তারা রাস্তায় চোর পাকড়াও করতে বের হয়। ধারনা করা হচ্ছে তারা এ ঘটনার সাথে জড়িত। তবে পুলিশ ঘটনাস্থলে গেলে উল্লেখিত যুবকদের খুজে পাওয়া যায়নি। সুত্র জানায় ঘটনাটি জানাজানি হয়ে গেলে উক্ত যুবকরা এলাকা থেকে পালিয়ে যায়। এদিকে এ মৃত্যুর ঘটনায় নিহত মোস্তফার বাড়িতে শোকের মাতম বইতে দেখা যায়। মোস্তফার ছেলে বেলায়েত চাঁদপুর নিউজের, সাংবাদিক রফিকুল ইসলাম বাবুকে জানায়, তার বাবা একজন ভালো মানুষ। তিনি কাঠমিস্ত্রি কাজ করতো। সেনগাও এলাকা দিয়ে আসার সময় তাকে ষড়যন্ত্র করে কে বা কাহারা মেরে ফেলেছে। ইতিপুর্বেও আরেকবার উক্ত এলাকায় তাকে মেরেছে বলে জানায়। নিহত মোস্তফার এলাকার একজন প্রবিণ লোক জানান, নিহত মোস্তফার বিরুদ্ধে এলাকায় কোন খারাপ রিপোর্ট নেই। সে সকলের সাথে ছিলো আন্তরিক। মোস্তফার মেয়ে জানান, প্রতিদিনের ন্যায় তার বাবা সোমবার সকালে কাজে যায়। এরপর রাতে সেনগাও এলাকার মধ্যে দিয়ে বাড়িতে ফিরে। গতকাল সকালে তারা শুনতে পায় কে বা কাহারা তার বাবাকে মেরে ফেলে রেখেছে। এ হত্যার ঘটনার খবর পেয়ে চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মামুনুর রশিদ সঙ্গিয় ফোর্স সহ তাৎক্ষনিক ঘটনাস্থল পরিদর্শণ করেন। এ সময় তিনি জানান, বিষয়টি পর্যবেক্ষন করা হচ্ছে। যতটুকু শুনেছি তাকে চোর সন্দেহে মারা হয়েছে। যারা এ ঘটনার সাথে জড়িত তাদেরকে খুজে বের করে আইনের আওতায় আনা হবে। দুপুরে পুলিশ নিহত মোস্তফার লাশ পুলিশ ময়না তদন্তের জন্য থানায় নিয়ে আসে। এ ঘটনায় নিহত মোস্তফার পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
শিরোনাম:
আরও সংবাদ
যুবদলের কেন্দ্রীয় কমিটিতে ফরিদগঞ্জের তারেকুর রহমান
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ পদ লাভ করেছেন... বিস্তারিত
চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে আগামীকাল কোরবানির ঈদ
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে আগামীকাল বুধবার চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে... বিস্তারিত
বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা
খোশ আমদেদ ঈদুল আজহা। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আগামী বৃহস্পতিবার ১০... বিস্তারিত
দোকানপাট ও শপিংমল খোলা রাখা নিয়ে বিদ্যুৎ বিভাগের…
ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে বলে জানিয়েছে বিদ্যুৎ... বিস্তারিত
১৭ থেকে ২১ শতাংশ বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব…
দেশে বিদ্যুতের ঘাটতির লোকসান কমাতে পাইকারি বিদ্যুতের দাম বাড়াতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি... বিস্তারিত
সারা দেশে বজ্রাঘাতে ১৪ জনের প্রাণহানি
দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বজ্রাপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। গাইবান্ধায় ৫ জন,... বিস্তারিত
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নিয়ম কানুনে। দীর্ঘদিনের প্রশ্নপত্র ফাঁস, নকল ও... বিস্তারিত
হরমুজ প্রণালি পার হতে পারেনি ‘বাংলার জয়যাত্রা’, ফিরে…
ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর বাংলাদেশ শিপিং করপোরেশনের জাহাজ ‘বাংলার... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

