মোঃ জামাল হোসেন,শাহরাস্তি প্রতিনিধি : চাঁদপুর জেলা অটো টেম্পু অটোরিক্সা মালিক সমিতি কর্তৃক মালিক শ্রমিক ঐক্য পরিষদ বাতিল ঘোষণা করা হয়েছে। বিভাগীয় শ্রম দপ্তরের সিদ্ধান্ত অনুযায়ী ইতিপূর্বে অত্র সমিতি ও সংশ্লিষ্ট শ্রমিক ইউনিয়ন সমন্বয়ে বিভিন্ন শর্তাবলীতে মালিক শ্রমিক ঐক্য পরিষদ বিগত ২৮/১২/২০১৫ইং তারিখে গঠিত হয়ে উক্ত ঐক্য পরিষদের মাধ্যমে জেলা ব্যপী সকল সাংগঠনিক কার্যক্রম পরিচালনার জন্য সিদ্ধান্ত গৃহিত হয়। কিন্তু বর্তমানে সংশ্লিষ্ট শ্রমিক সংগঠনের দুইটি গ্রুপ সৃষ্টি হইয়া চাঁদপুর সদর সাধারণ মালিকগণ বিভিন্ন হয়রানি জটিলতার শিকার হওয়ার কারণে মালিক সমিতি ঐক্য পরিষদ ভেঙ্গে দেওয়ার সিদ্ধান্ত গৃহিত হয়। শ্রমিক ইউনিয়নের সৃষ্ট দুইটি কমিটির বিষয়ে গোপন ব্যালেটে অনুষ্ঠিত নির্বাচন সাপেক্ষে রেজিষ্ট্রার অব টেড ইউনিয়ন্স, চট্টগ্রাম ও সিলেট বিভাগ, জাম্বুরা মাঠ, আগ্রাবাদ, কর্তৃক বৈধ কমিটি ঘোষনা/অনুমোদন না হওয়া পর্যন্ত অত্র সমিতি কর্তৃক ইতিপূর্বে নেওয়া সিদ্ধান্তকৃত মালিক শ্রমিক ঐক্য পরিষদের নামে গঠিত কমিটি ও বিভিন্ন সাংগঠনিক কার্যক্রম বাতিল/বিলুপ্ত ঘোষণা করা হইল। এখন হইতে জেলা ব্যপী ঐক্য পরিষদের নামে কোন ধরনের পরিচালনা ব্যয় উত্তোলন, অত্র সমিতির প্যাড, সিল, রেজিষ্ট্রেশন নাম্বার, প্রধান কার্যলয় ব্যবহার করা যাইবে না। ঐক্য পরিষদ বিলুপ্ত ঘোষণার পরবর্তীতে সমিতির কোন সদস্য/উপ-কমিটি কোন ধরনের হয়রানি কিংবা আইনি জটিলতার শিকার হইলে সাবেক সভাপতি মোঃ রিপন হোসেন,পিতা- মৃত সহিদ উল্যাহ বেপারী, সাং-গন্ডামারা, ডাকঘর- আলগী, উপজেলা-হাইমচর, জেলা-চাঁদপুর দায়ী থাকিবেন এবং অত্র সিদ্ধান্ত কারো দ্বারা অমান্য হইলে সংশ্লিষ্ট দায়ীদের বিরুদ্ধে আইনগত বিধি ব্যবস্থা গ্রহণ করা হইবে। উল্লেখ্য যে, বিগত-০১/০২/২০১৭ইং তারিখে রেজিষ্ট্রার অব টেড ইউনিয়ন্স, চট্টগ্রাম ও সিলেট বিভাগ কর্তৃক প্রেরিত একপত্রে দেখা যায় যে বিগত-২৪/০১/২০১৭ইং তারিখে সংশ্লিষ্ট শ্রমিক ইউনিয়নের সৃষ্ট দুইটি গ্রুপ ও উদ্ভূত সমস্যার আশু সমাধানে সংশ্লিষ্ট উভয়পক্ষের নেতৃবৃন্দের সমন্বয়ে বিভাগীয় শ্রম দপ্তরে এক সভায় ০৬ সদস্য বিশিষ্ট ভোটার তালিকা প্রণয়ন কমিটি অনুমোদিত হয় এবং উক্ত ভোটার তালিকা প্রণয়ন কমিটিকে আগামী ৯০ দিনের মধ্যে স্বচ্ছ ভোটার তালিকা প্রস্তুত করার জন্য নির্দেশ দেওয়া হয়। রেজিষ্ট্রার অব টেড ইউনিয়ন্স, চট্টগ্রাম ও সিলেট বিভাগের পরবর্তী নিদের্শনা না পাওয়া পর্যন্ত এখন হইতে মালিক শ্রমিক ঐক্য পরিষদের নামে পরিচালিত সকল সাংগঠনিক কার্যক্রম বন্ধ থাকিবে। বর্তমানে অত্র জেলা মালিক সমিতি জেলা ব্যপী সকল সাংগঠনিক কার্যক্রম সংবিধান মোতাবেক পরিচালনা করিবেন। অন্যদিকে জেলা ব্যপী পর্যলোচনা করিয়া দেখা যায় যে, সংশ্লিষ্ট শ্রমিক ইউনিয়নের সাধারণ শ্রমিকগণের মধ্যে শতকরা ৮০% শ্রমিকগণেই সকলের অংশগ্রহণে গোপন ব্যালেটে নির্বাচনের পক্ষে একমত রয়েছে মর্মে অত্র সমিতির নিকট প্রতিয়মান হয়। তাই বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে অবহিত করা হইয়াছে।
চাঁদপুর জেলা অটো টেম্পু অটোরিক্সা মালিক সমিতির সভাপতি মোঃ আবুল হোসেন মজুমদার জানান- চাঁদপুর সদর ও হাইমচর উপজেলায় মালিকদের সমন্বয়ে অতিশ্রীঘই একটি উপ-কমিটি সুন্দর সুশৃঙ্খল কমিটি উপহার দিবেন।
শিরোনাম:
বুধবার , ২৪ জুন, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১০ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
