
শাহরিয়ার খান কৌশিক,
চাঁদপুর জেলা কারাগারে দায়িত্ব পালনকালে আবুল খায়ের নামে ৪০ বছর বয়সী এক কারারক্ষীর মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে চাঁদপুর বাবুরহাট আশিকাটি জেলা কারাগারে কারারক্ষী আবুল খায়ের হঠাৎ অসুস্থ হয়ে পরে। তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসার পর কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। কারারক্ষী আবুল খায়ের নোয়াখালী জেলার সোহাগ হোসেনের পুত্র। চাঁদপুর জেলা কারাগার সূত্রে জানা যায়, ২ বছর পূর্বে চাঁদপুর জেলা কারাগারে আবুল খায়ের যোগদান করেন। হঠাৎ করে তিনি অসুস্থ হয়ে পরলে তাকে দ্রুত চাঁদপুর সরকারি হাসপাতালে নিয়ে আসা হয়। হূদরোগে আক্রান্ত হয়ে তার করুণ মৃত্যু হয়েছে বলে জানা গেছে। চাঁদপুর সরকারি হাসপাতালের কর্তব্যরত ডাক্তার সৈয়দ আহাম্মদ কাজল জানায়, কারারক্ষী আবুল খায়েরকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তবে হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
