
শাহরাস্তি উপজেলায় প্রবীণ চিকিৎসক ও ঔষধ কোম্পানির বিক্রয় কর্মকর্তাসহ নতুন করে ৪ জনের করোনা পজিটিভ ও ১জন সুস্থ্য হয়েছেন৷
এ নিয়ে উপজেলায় মোট করোনায় আক্রান্তের সংখ্যা ১৯ জন৷ আক্রান্তদের মধ্যে ১জন মৃত ও ২জন সুস্থ্য হয়েছেন৷ বৃহস্পতিবার (৪ জুন) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র বিষয়টি নিশ্চিত করেছে৷
জানা যায়, বুধবার আসা ১৫টি নমুনার রিপোর্টে ৪ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তরা হলেন- হাজীগঞ্জ উপজেলায় একটি প্রসিদ্ধ বেসরকারি হাসপাতালের প্রতিষ্ঠাতা ও প্রবীন মহিলা চিকিৎসক (৬০), একটি ঔষধ কোম্পানির শাহরাস্তি-কচুয়া এলাকার অঞ্চল কর্মকর্তা (৪৫), টামটা দক্ষিণ ইউনিয়নের আলীপুর ধোয়া বাড়ির ৫৫ বছর বয়সী পুরুষ ও চিতোষী পশ্চিম ইউনিয়নের খেড়িহর গ্রামের সাপাটা বাড়ির ৪২ বছর বয়সী পুরুষ৷
চুড়ান্ত পর্যায়ে রিপোর্ট নেগেটিভ আসায় আক্রান্তদের মধ্যে রায়শ্রী উত্তর ইউনিয়নের রায়শ্রী গ্রামের নূরুল আমিনের পুত্র মেডিকেল টেকনোলজিস্ট মোঃ গোলাম মোস্তফাকে (৩৩) সুস্থ ঘোষণা করা হয়েছে। শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ অচিন্ত্য কুমার চক্রবর্তী জানান, শাহরাস্তি উপজেলায় এ পর্যন্ত ২০৩ টি নমুনা সংগ্রহ করা হয়েছে৷
তার মধ্যে ১৯০টি নমুনার রিপোর্ট এসেছে৷ রিপোর্টে ১৯ জন আক্রান্ত ও ১৬৭ জন সুস্থ্য হয়েছেন। আক্রান্তদের মধ্যে ২ জন সুস্থ্য ও ১ জন মৃত রয়েছেন৷ বাকী ১৩ টি নমুনা অপেক্ষমাণ।
