প্রেস বিজ্ঞপ্তি ॥
বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার কার্যকরী কমিটির ৪র্থ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ৭ সেপ্টম্বর সোমবার সকালে শহরের স্টেডিয়াম রোডস্থ আউটার স্টেডিয়াম মার্কেটের দ্বিতীয় তলায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এমএ লতিফ। সংগঠনের সাধারণ সম্পাদক চৌধুরী ইয়াসিন ইকরামের পরিচালনায় বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি মিজান লিটন, সহ-সভাপতি জামাল আখন্দ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অভিজিত রায়, যুগ্ম সাধারণ সম্পাদক তালহা জুবায়ের, কোষাধ্যক্ষ মাজহারুল ইসলাম অনিক, দপ্তর সম্পাদক শরীফুল ইসলাম, কার্যকরী সদস্য কে এম সালাউদ্দিন, কে এম মাসুদ প্রমুখ। সভায় সংগঠনের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডসহ কার্যকরী কমিটির নতুন সদস্য হিসেবে এ কে আজাদ কে অন্তভুক্ত করা হয়। এছাড়া কমিটির যুগ্ম সম্পাদক তালহা যুবায়েরের বিবাহ বার্ষিকী ও সাবেক সাধারন সম্পাদক কে এম মাসুদের জন্মদিন উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

