স্টাফ রিপোটার ॥
চাঁদপুর শহরের বাবুরহাটে সিএনজি ওয়ালেডিং এর কাজ করতে গিয়ে গ্যাস বিস্ফোরণে একজন গুরুত্বর আহত হয়েছে। গত রবিবার রাত ১১ টায় বাবুরহাট মতলব রোডে মিজান ইঞ্জিনিয়ারিং ওয়াকসর্পে এ ঘটনা ঘটে। স্থানীয়রা গুরুত্বর আহত তারেক (২৫) কে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে এনে ভর্তি করায়। জানা যায়, রাতে মিজান ইঞ্জিনিয়ারিং ওয়াকসর্পে সিএনজির ওয়ালেডিং গ্যাস দিয়ে কাজ করার সময় হঠাৎ পাইপ খুলে এসে বিস্ফোরণ ঘটে। এসময় তার দু হাত ও শরীরের বিভিন্ন জায়গা আগুনে ঝলসে যায়। আহত তারেক মতলব দক্ষিনে মধ্য দিগলদীর বিল্লাল গাজীর ছেলে। ঘটনার দিন সে সতর্ক না হয়ে কাজ করতে গিয়ে এই ঘটনা ঘটে।

