
রফিকুল ইসলাম বাবু ॥
চাঁদপুর ট্রাক রোডে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আল আমিন একাডেমীর ১০ শ্রেণীর ছাত্রির মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল ৯ টায় এ ঘটনা ঘটে।
জানাযায়,চাঁদপুর শহরের আল আমিন একাডেমীর ১০ শ্রেণীর মেধাবি ছাত্রি মুনতাহা (১৪) সকাল ৮ টায় ট্রাক রোডস্ত তাদের ভাড়া বাসায় ভেজা উড়না তারে শুকাতে যায়। এ সময় উক্ত তার থেকে বিদ্যুত প্রবাহ তাকে জড়িয়ে ফেলে। তার আত্মচিৎকারে বাড়ির লোকজন দৌড়ে ছুটে আসে। তাৎক্ষনিক ভাবে এলাকাবাসী তাকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক স্কুল ছাত্রীকে মৃত বলে ঘোষনা করে। খবর পেয়ে চাঁদপুর মডেল থানার এস আই বাপন চক্রবর্তি হাসপাতাল থেকে লাশ থানায় নিয়ে আসে। আল আমিন একাডেমীর শিক্ষক মাওলানা মাহবুবুর রহমান নিজের জিম্মায় লাশ ময়না তদন্ত ছাড়া দাফনের জন্য বাড়িতে নিয়ে যায়। এ ঘটনায় আল আমিন স্কুল ও ট্রাক রোড এলাকায় শোকের ছায়া নেমে আসে।
