স্টাফ রিপোর্টার ॥
চাঁদপুর শহরের তালতলা নিবাসী ডাব্লিও রহমান জুটমিলের হিসাব কর্মকর্তা আব্দুল গণি পাটওয়ারীর ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ……. রাজিউন)। দুপুরে শহরের তালতলা তার জামাতা একুশে টিভি ও বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি সাংবাদিক নেয়ামত হোসেনের বাসায় বার্ধক্য জনিত কারনে মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৫ বছর। তিনি ৩ ছেলে, ৫ মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। তার প্রথম জানাজা বাদ এশা আব্দুল করীম পাটওয়ারী জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে ইমামতি করেন চাঁদপুর সরকারি কলেজ মসজিদে ইমাম মাওলানা নিজমুল হক। জানাজায় অংশগ্রহণ করেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শরীফ চৌধুরী, সাবেক সভাপতি কাজী শাহাদাত, বিএম হান্নান, সাধারণ সম্পাদক জিএম শাহীন, দৈনিক মেঘনা বার্তার সম্পাদক ও প্রকাশক গিয়স উদ্দিন মিলন, দৈনিক আলোকিত চাঁদপুর পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ জাকির হোসেন সহ মরহুমের শুভাকাঙ্খি ও এলকারধর্মপ্রাণ মুসল্লিগণ। রাতেই বাস স্ট্যান্ড গৌরে গরীবা জামে মসজিদে দ্বিতীয় জানাজা শেষে পৌর কবরস্থানে মরহুমে দাফন সম্পন্ন করা হয়।
শিরোনাম:
বুধবার , ২৪ জুন, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১০ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
