রফিকুল ইসলাম বাবু ॥
চাঁদপুরের ফরিদগঞ্জে ২১দিনব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। রোববার বিকেলে ফরিদগঞ্জ ওয়াপদা মাঠে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জাতীয় সংসদের ডেপুটি স্পীকার অ্যাড. মো.ফজলে রাব্বী মিয়া। এসময় তিনি বলেন, জাতির জনকের আর্দশকে ধারণ ও লালন করতে হবে প্রতিটি নাগরিককে। বাঙ্গালী জাতির রাখাল ছেলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ঢাকার রেস কোর্স মাঠে স্বাধীনতা যুদ্ধের যে ডাক দিয়েছিলেন, তা আজ বিশ^ ঐতিহ্যের অংশ। পুরো বিশ^ আজ ভাষণটিকে নিয়ে গবেষনা করছে। তার ভাষনটি আজ আমাদেরকে নতুন প্রজন্মের কাছে জানাতে ও দেখাতে হবে। তবেই বাঙ্গালি জাতি হিসেবে উন্নতির শিখরে পৌছতে পারবে । মেলার উদ্বোধন করেন আওয়ামীরীগের জাতীয় পরিষদ সদস্য ও চাঁদপুর- ৪ আসনের সংসদ সদস্য ড. শামছুল হক ভুঁইয়া । এ সময় মেলা উদযাপন কমিটির সভাপতি যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারীর সভাপতিত্বে ও মেলা কমিটির মহাসচিব শহিদুল্যাহ তপাদারের সঞ্চালনায় এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা প্রশাসক মো.আব্দুস সবুর মন্ডল, পুলিশ সুপার শামসুন্নাহার, চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি মো. নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নইম পাটওয়ারী প্রমুখ।#
