
স্টাফ রিপোটার ঃ ঐতিহ্যবাহী চাঁদপুর প্রেসক্লাবের অডিটোরিয়াম (৩য় তলা) আধুনিকায়নের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। এ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন চাঁদপুর পৌরসভার পর পর দু’বারের নির্বাচিত মেয়র আলহাজ্ব নাছির উদ্দিন আহম্মেদ। তিনি গাঁদা ফুলের লহর কেটে আধুনিক এ অডিটোরিয়ামটি উদ্বোধন করেন। নাতিশীতোষ্ণ সকালে এক মনোরম পরিবেশে চাঁদপু প্রেসক্লাবের সিংহভাগ নেতৃবৃন্দের উপস্থিতিতে মঙ্গলবার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাব সভাপতি বিএম হান্নানের সভাপ্রধানে ও সাধারণ সম্পাদক সোহেল রুশদীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র নাছির উদ্দিন আহমেদ বলেন, অনুষ্ঠানটি সংক্ষিপ্ত পরিসরে হলেও এর মধ্যে গাম্ভীর্যতা রয়েছে। অডিটোরিয়ামটিকে দৃষ্টি নন্দন সিম্পল কারুকাজের দ্বারা যেভাবে সজ্জিত করা হয়েছে, এতে সত্যিই সাংবাদিক বন্ধুগণ তাঁদের রুচীশীলতার পরিচয় দিয়েছেন। এখানে এসে যে কারোই মনটা প্রফুল্ল হয়ে যাবে। চাঁদপুর প্রেসক্লাব ভবন, অডিটোরিয়াম, কমিউনিটি সেন্টার সবমিলিয়ে এর মূল্যায়ন করতে হলে বলতে হয় ঢাকার পরেই চাঁদপুর প্রেসক্লাবের অবস্থান। তবে চাঁদপুরের সাংবাদিকদের ঐক্য ও ঐকবদ্ধ প্রেসক্লাব দেশের মধ্যে অনন্য দৃষ্টান্ত। চাঁদপুরের সাংবাদিক মহল ও সাংবাদিকতার একটি সুনাম ও ঐতিহ্য রয়েছে। চাঁদপুরের সাধারণ মানুষ, পেশাজীবী, বিশেষ করে সাংবাদিকদের ভালোবাসা ও অকুণ্ঠ সমর্থন আমার কাজে শক্তি বাড়ায়। সাংবাদিকদের সাথে আমি ছিলাম, ভবিষ্যতেও থাকবো। আগামীতে আমার পথচলায় সাংবাদিকদের সকল ধরনের সহযোগিতা প্রত্যাশা করছি। প্রেসক্লাব ভবন আধুনিকায়নের ক্ষেত্রে চাঁদপুরর পৌরসভার অনুদানও রয়েছেÑসাংবাদিকদের এম বক্তব্যের প্রসঙ্গে মেয়র বলেন, পৌরসভা হচ্ছে একটি সেবামূলক প্রতিষ্ঠান। যে যখন এর দায়িত্বে থাকেন তার দায়িত্ব তার দায়িত্ব হচ্ছে সেবার মান উন্নত করা। প্রেসক্লাবের জন্যে কিছু করলে সেটা আমি সে সেবারই একটি অংশ মনে করি। আজ চাঁদপুর পৌসসভার যত সুনাম, সুখ্যাতি, এর অংশীদার সকলেই। এটা শুধুমাত্র আমার বা আমার পরিষদের একার কৃতিত্ব নয়। এ শহরবাসী সহযোগিতা করেছে বলেই চাঁদপুর শহরটিকে শান্তির ও সম্প্রীতির শহর হিসেবে ধরে রাখা সম্ভব হয়েছে। আগামী এক বছরের মধ্যে চাঁদপুর শহরের সকল রাস্তার সংস্কার কাজ সম্পন্ন হবে বলে পৌর মেয়র শহরবাসীকে আশ্বস্ত করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী শাহাদাত, শহীদ পাটোয়ারী, সাবেক সাধারণ সম্পাদক শরীফ চৌধুরী, রহিম বাদশা, বর্তমান যুগ্ম সাধারণ সম্পাদক লক্ষ্মণ চন্দ্র সূত্রধর ও জিএম শাহীন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন চাঁদপুর প্রেসক্লাবের প্রচার সম্পাদক এএইচএম আহসান উল্লাহ। অনুষ্ঠানে অন্য সাংবাদিক নেতৃবৃন্দ ছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় সদস্য শাহজাহান চোকদার,চাঁদপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক লক্ষ্মন চন্দ্র সূত্রধর প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথি চাঁদপুর পৌরসভার মেয়র নাছির উদ্দিন আহম্মেদকে ফুলেল শুভেচ্ছা প্রেসক্লাব সভাপতি বি এম হান্নান ,সাধারণ সম্পাদক সোহেল রুশদীসহ প্রেসক্লাব নেতৃবৃন্দ
